Wednesday, March 18, 2026
30 C
Dhaka

হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। তাকে বহন করতে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরে ঢাকায় নামতে পারে। অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে বিশেষ এই উড়োজাহাজটি।

বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র ঢাকাকে বিষয়টি নিশ্চিত করে জানায়, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে। নিয়ম অনুযায়ী কাতার সিভিল এভিয়েশন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করবে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের চিঠি পেলেই অবতরণের অনুমোদন প্রক্রিয়া শুরু করা হবে।

সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সের আগমন ধরে আইনশৃঙ্খলা বাহিনী আগাম প্রস্তুতি হিসেবে বিমানবন্দর এলাকায় সুইপিং সম্পন্ন করেছে। খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা ইতোমধ্যে বিমানবন্দরে অবস্থান নিয়েছেন। অ্যাম্বুলেন্সটি অবতরণের পর এসএসএফ সদস্যরা উড়োজাহাজটি পরীক্ষা করবেন। সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া গেলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে একটি মেডিকেল হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে আসা হবে।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তাদের মধ্যে রয়েছেন—খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এ ছাড়া সফরদলে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের...

দীর্ঘদিন কাশি থাকলে কী করবেন

বসন্তকালে দীর্ঘস্থায়ী কাশির সমস্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। অনেক...

মার্কিন ভিসা নীতিতে কঠোর বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহারে নতুন...

মহাবিশ্বে কোয়েসারের রহস্য উন্মোচনের চেষ্টা

মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর ও শক্তিশালী বস্তুগুলোর মধ্যে কোয়েসার অন্যতম।...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় ভোগান্তি

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায়...

রমজানের শেষ সময়ে করণীয় কী

পবিত্র রমজান মাসের শেষ সময় মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।...

বাড়িতেই বানান সুস্বাদু বাটার চিকেন বিরিয়ানি

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ভিন্ন স্বাদের খাবারের গুরুত্ব...

প্রাণহীন পৃথিবী কি টিকে থাকতে পারত

পৃথিবীতে যদি হঠাৎ করেই সব ধরনের প্রাণ বিলীন হয়ে...

ডুজা নির্বাচনে মানজুর-লিটনের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের...

২০ মার্চ আরব বিশ্বে ঈদের আভাস

চলতি বছর পবিত্র ঈদুল ফিতর কোন দিনে উদযাপিত হবে,...

ঈদে যাত্রাপথে কমেছে ভোগান্তি

ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের মানুষ স্বজনদের সঙ্গে সময় কাটাতে...
spot_img

আরও পড়ুন

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও অত্যন্ত সূক্ষ্ম ছবি প্রকাশ করেছে নাসা। প্রায় ৪ হাজার ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নীহারিকাটি...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকেরা। বুধবার এক...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরোনো কুড় মসজিদ এখন ধ্বংসের মুখে। ঐতিহ্যবাহী এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি...
spot_img