Wednesday, April 1, 2026
25 C
Dhaka

১৫ বছরে দেশে ‘হাসিনোমিক্স’ তৈরি হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘গত ১৫ বছর ধরে দেশে একটি বিকৃত অর্থনীতি প্রতিষ্ঠা করা হয়েছে, যার নাম ‘হাসিনোমিক্স’। এই মডেল অর্থনীতি ব্যাংক ঋণখেলাপি, দারিদ্র্য বৃদ্ধি ও কর্মসংস্থানের সংকট আরও গভীর করেছে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘১৮-১৯ লাখ টাকার ঘটনা থেকে শুরু করে এখন শত শত কোটি টাকার সোনা উদ্ধার হচ্ছে। এসব ঘটনা শিক্ষা দেয়, এরশাদ ও শেখ হাসিনা মিলে দেশে এমন একটি অর্থনীতি তৈরি করেছেন যার নাম ইকোনমিক্স হলেও বাস্তবে এটি ‘হাসিনোমিক্স’। এই হাসিনোমিক্সে ব্যাংক থেকে যারা ঋণ নেবে, তারা টাকা ফেরত দেবে না-এটাই নিয়ম।’

তিনি আরও বলেন, ‘ঋণ পরিশোধ না করেও আবার নতুন করে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। এভাবে সাড়ে ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। এই হাসিনোমিক্স থেকে দেশকে বের করে আনার দায়িত্ব নির্বাচিত সরকারকে পালন করতে হবে।’

রিজভী অন্তর্বর্তী সরকারের কিছু উদ্যোগের কথাও উল্লেখ করে বলেন, ‘এখনও দেশে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে—কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে চলে গেছে। এই বাস্তবতা অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। শুধু কিছু পদক্ষেপ নিলেই হবে না, কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

ডা. মিলনকে স্মরণ করে রিজভী বলেন, ‘ডা. মিলনের রক্তদান, মীর মুগ্ধ, আহনাফ, ওয়াসিম আকরাম, আবু সাঈদদের আত্মত্যাগ—সবকিছুর মূল তাৎপর্য হলো একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা। আমরা যদি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ও শান্তিময় সমাজ গড়তে না পারি, তবে তাদের আত্মা শান্তি পাবে না।’

সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ডিএস খায়রুল কবির খোকন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...

চাঁদপুরে গণ-অভ্যুত্থান মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো

চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি...
spot_img

আরও পড়ুন

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহার করতে অনুমতি দেয়নি ফ্রান্স। আজ মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিষয়ে...
spot_img