Wednesday, February 25, 2026
23.2 C
Dhaka

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাহউদ্দিন

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ রায়ের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, এ দেশের মানুষ যেন দেখেন এবং ভবিষ্যতের যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা মাথায় রাখুক, এই দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের এ পরিণতি হবে।

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না। তারা একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি হিসেবে গণতন্ত্রের মুখোশ পরেছিল। সংবিধান লঙ্ঘন তাদের নিয়মিত চর্চা ছিল, এমনকি সংসদেও তারা তা করেছে।

তিনি আরও বলেন, এ দেশের মানুষের গণ-অভ্যুত্থান ও শত-সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা হলো একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা। জনগণ বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা চায় না।

সালাহউদ্দিন আহমদ বলেন, যদি আমরা বা ভবিষ্যতের যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা জনপ্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন, তবে এ দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতি জন্ম নিতে পারে। সেক্ষেত্রে সকলকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচনের গতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, বাংলাদেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এ সময় তিনি পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...

শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক...

বরিশালে এজলাসে ঢুকে প্রতিবাদ, ধাক্কাধাক্কির ভিডিও ভাইরাল

বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে হট্টগোল ও...

লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য

রমজান আত্মার পুনর্জাগরণ, চরিত্রের পরিশুদ্ধি এবং স্রষ্টার সান্নিধ্যে ফিরে...
spot_img

আরও পড়ুন

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি জলমহাল অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত একটি সমিতির নামে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার ঘটনায় মামলার প্রধান আসামি মো. হৃদয় হোসেন (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামি মো....

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো রদবদল বা উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে বাইরে থেকে কাউকে নেওয়া হলে তা মেনে নেওয়া হবে...
spot_img