Tuesday, April 7, 2026
31 C
Dhaka

রায়ে স্পষ্ট, কোনো ক্ষমতাবান নেতা আইনের বাইরে নয় : জামায়াত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে, আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয়েছে। দলটি বলছে, রাষ্ট্র বা সরকারের কোনো প্রধান বা ক্ষমতাবান রাজনৈতিক নেতা আইনের ঊর্ধ্বে নয়, তা এই রায়ে প্রতিষ্ঠিত হলো। ক্ষতিগ্রস্ত পরিবার হয়তো সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে না, তবে আজকের রায়ে তাদের হৃদয়ে কিছু স্বস্তি এসেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের রাজনীতি এবং আইনের শাসনের ইতিহাসে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। কোনো সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তি প্রদানের এই রায় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বিচারকরা রায়ে প্রমাণিত করেছেন যে অভিযুক্তরা কতটা নিষ্ঠুর এবং ঘৃণাপূর্ণ অপরাধ সংঘটিত করেছে। ট্রাইব্যুনালে উপস্থাপিত অডিও-ভিডিও, টেলিফোন আলাপ এবং অন্যান্য প্রমাণ এই রায়ে স্পষ্টভাবে ধরা পড়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে। আগে মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াতের নেতাদের বিরুদ্ধে যে বিচার হয়েছে, তা প্রশ্নবিদ্ধ ছিল। এখন প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত পরিবাররা সুবিচার দেখতে পেয়েছে। আজকের রায়ে প্রমাণিত হলো যে রাষ্ট্র বা সরকারের কোনো প্রধান, কর্তা ব্যক্তি বা ক্ষমতাবান নেতা আইনের ঊর্ধ্বে নয়।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যারা বিচারক বা প্রশাসক হবেন, তাদের এই রায় থেকে শিক্ষা নিতে হবে। যেন কেউ ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী বা অত্যাচারী হয়ে উঠতে না পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ড. এইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে।...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি...

ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও...

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার...

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...
spot_img

আরও পড়ুন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রকাশিত ফলাফলে মোট তিন হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার দুপুরে প্রকাশিত এক...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য, কখনো রোগ, আবার কখনো সম্পদ ও প্রাচুর্য দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে যাচাই করেন। এই বাস্তবতাকে...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের বিদ্যুৎ ছাড়াই চলতে সক্ষম প্রাইভেটকার ও ইজিবাইক তৈরি করে আলোচনায় এসেছেন। তার তৈরি এই যানবাহন...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও কিছু নির্দিষ্ট গুণাবলি বাবার জিনের মাধ্যমে বেশি প্রভাবিত হয় বলে গবেষণায় উঠে এসেছে। সাম্প্রতিক...
spot_img