Wednesday, February 25, 2026
21.4 C
Dhaka

নির্বাচনে জামানত ৫০ হাজারের পরিবর্তে ২০ হাজার করার দাবি এনপিপি’র

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য নির্ধারিত জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলনে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ থাকায় প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি উল্লেখ করেন, এনপিপি পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। দলের লক্ষ্য দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন।

শেখ ছালাউদ্দিন ছালু নির্বাচন কমিশনের সমাধানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, জোটের শরিক দলগুলোকে নিজস্ব দলীয় প্রতীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া, নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা এবং প্রবাসী ভোটারদের ভোটদানের ব্যবস্থা করা সময়োপযোগী পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত কমিয়ে ২০ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ২২ অক্টোবর অনুষ্ঠিত এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ ছালাউদ্দিন ছালু তৃতীয় মেয়াদে চেয়ারম্যান এবং মো. আনিসুর রহমান দেওয়ান মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলররা চেয়ারম্যান ও মহাসচিবকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দিয়েছেন। এর ধারাবাহিকতায় শনিবার ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনপিপি’র মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল হাই মণ্ডল, প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, শেখ আবুল কালাম প্রমুখ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...
spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত বন ধ্বংস বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়। কিন্তু সম্প্রতি দেখা গেছে, কিং কোবরা সাপের...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...
spot_img