Wednesday, April 8, 2026
21 C
Dhaka

আত্মগোপনে গিয়েছি, তবুও খুনি হাসিনার সঙ্গে আপস করিনি: স্নিগ্ধ

জুলাইয়ের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘আমরা আত্মগোপনে গিয়েছি, তবুও খুনি হাসিনার সঙ্গে আপস করিনি।’ তিনি সোমবার (১০ নভেম্বর) নাটোর জেলা শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

স্নিগ্ধ বলেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী খুনি হাসিনা দেশ শাসনব্যবস্থা এককভাবে কায়েম করেছেন। এ সময়ে দেশের জনগণ নিপীড়িত হয়েছে, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। এই দুঃখ-কষ্ট শুধু আপনাদের নয়, সারাদেশের বিএনপির নেতাকর্মীদের ওপরই বর্তেছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা বিএনপির একজন কর্মী ছিলেন। তিনি আমাদের ছোটবেলা থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত করেছেন। সেই আদর্শেই আমরা খুনি হাসিনার সঙ্গে আপস করিনি।’

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে স্নিগ্ধ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসা হবে। তরুণরা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্বের বিভিন্ন দেশে তরুণরা নেতৃত্বে এসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশেও তারেক রহমান ধীরে ধীরে তরুণ নেতৃত্বকে সামনে আনছেন। দেশের রাজনীতিতে তরুণদের মাধ্যমে পরিবর্তন আনার জন্য একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা রয়েছে।’

স্নিগ্ধ আরও উল্লেখ করেন, ‘মুগ্ধ শহীদ হওয়ার পর আমরা জনগণকে জানাতে চেয়েছিলাম, তখন থেকেই আমার ওপর হুমকি-ধামকি এসেছে। কিন্তু আমরা সেই হুমকিতে দমে যাইনি। আমার ভাইকে যে খুন করার নির্দেশ দেওয়া হয়েছিল, তার সঙ্গে আমরা আপস করি নি। বিএনপির নেতাকর্মীরা যেভাবে আত্মগোপনে গিয়েছিল, আমরা সেভাবে আত্মগোপনে চলে গেছি। আমাদের লক্ষ্য, এ দেশের জনগণ মিলে জুলুম ও নির্যাতনের বিচার করা। আমাদের দুই হাজার ভাই-বোন শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন; তাদের বিচার আমরা নেবো।’

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা নেতারা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চীনে শিশুদের জন্য আসক্তিমূলক ডিজিটাল সেবা নিষিদ্ধের প্রস্তাব

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “ডিজিটাল মানব” বা ভার্চুয়াল মানুষের ব্যবহার...

ইবনে হুজাইফা (রা.) এর দৃঢ় ঈমান

ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামের ত্যাগ ও আত্মনিবেদন অনন্য দৃষ্টান্ত...

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...

কাঁচা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে, উপকার ও সতর্কতা

গরমের শুরুতেই বাজারে পাওয়া যায় কাঁচা আম, যা শুধু...

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...
spot_img

আরও পড়ুন

চীনে শিশুদের জন্য আসক্তিমূলক ডিজিটাল সেবা নিষিদ্ধের প্রস্তাব

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “ডিজিটাল মানব” বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে দেশটির সাইবার নিয়ন্ত্রক সংস্থা। এই নীতিমালায় বিশেষভাবে শিশুদের জন্য...

ইবনে হুজাইফা (রা.) এর দৃঢ় ঈমান

ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামের ত্যাগ ও আত্মনিবেদন অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তাদের জীবন সংগ্রাম সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। এমনই এক...

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সহজ একটি অভ্যাস, নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাস বা প্রাণায়াম, মানসিক...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মী চাকরি...
spot_img