Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত করে তা ভুলিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই কোনো ষড়যন্ত্রেই এটি মুছে ফেলা সম্ভব নয়।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “আজ যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করতে চায়, তারা সেই শক্তি—যারা একাত্তরে পাকিস্তানি হানাদারদের সঙ্গে হাত মিলিয়েছিল, যারা মা-বোনদের সম্মানহানি ঘটিয়েছিল এবং নিরীহ মানুষ হত্যা করেছিল। তারা এখন নতুন মুখে, নতুন নামে আবারও সামনে আসছে। তাদের মূল লক্ষ্য দেশকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের দিনগুলোকে ইতিহাস থেকে মুছে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু সেই ইতিহাস কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আমাদের রক্তে, আমাদের আত্মায় মুক্তিযুদ্ধের সেই স্মৃতি বেঁচে আছে।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নির্বাচনের সময় পেছানোর পাঁয়তারা করছে। কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ কখনো টিকে থাকতে পারবে না।”

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুর করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রমজানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা

রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। পবিত্র কোরআনে বলা হয়েছে,...

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...

ইউটিউবে ট্রেন্ডিং কনটেন্ট চেনার সহজ উপায়

ইউটিউবে বর্তমানে কোন ধরনের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে, তা জানতে...

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...
spot_img

আরও পড়ুন

রমজানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা

রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে ঈমানদাররা! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা...

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী টারমেসোস। খ্রিস্টপূর্ব ৩৩৩ সালে এই শহর দখলের চেষ্টা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু দুর্গম অবস্থান...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে চতুর্থবারের মতো আনুষ্ঠানিক লড়াইয়ে নামছেন এই মার্কিন বক্সার। আরেক কিংবদন্তি...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে মঞ্চে ফিরছে কোরিয়ার সুপরিচিত বয় ব্যান্ড ‘বিটিএস’। আগামী ২১ মার্চ গওয়াংহওয়ামুন স্কয়ারে তাদের প্রথম ফ্রি...
spot_img