Thursday, February 26, 2026
31.4 C
Dhaka

‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি ইসলামী দলের নায়েবে আমির দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ‘নো হাংকি পাংকি’ ধরনের বক্তব্য দেওয়া রাজনৈতিক ভাষা হতে পারে না। সাধারণ মানুষ এটি কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করবে না; বরং উপহাস ও অবজ্ঞার মধ্য দিয়ে প্রতিক্রিয়া জানাবে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। যে ব্যক্তি এটি বলেছেন, তিনি একজন দায়িত্বশীল নেতা ছাড়াও একজন ডাক্তার। এমন ভাষা তার কাছ থেকে আশা করা যায় না।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন ভিন্ন ও ব্যতিক্রমধর্মী। এজন্য আমরা গণসংযোগে গুরুত্ব সহকারে নেমেছি। বিগত ১৭ বছর ধরে জুলাই আন্দোলনসহ আমরা মাঠে থেকে জনগণের সঙ্গে সম্পৃক্তভাবে কাজ করেছি এবং এখনও করছি। লক্ষ্মীপুরসহ সারাদেশে আমরা সুদৃঢ় ঐক্যের মধ্যে রয়েছি। এই ঐক্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

এ্যানি সতর্ক করেন, “আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যেমনটি বিগত আন্দোলন-সংগ্রামে ছিল। জুলাইয়ে যে ঐক্য ছিল, যদি তা না থাকে তাহলে পতিত ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না। সবাইকে সজাগ থাকতে হবে।”

সভায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতারা।
আবুল হোসেন সোহেলের সঞ্চালনায় জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। সভায় শ্রমিক দলের জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য Free Y-Fi-এর

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে দেশে নতুন...

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের...

প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বড় জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড সুপার এইটে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে...

জিম্বাবুয়ে বিশ্বকাপে চমক দেখালেও কি কঠিন দিন আসছে?

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী...

মায়ামিতে লিওনেল মেসির আবাসন সাম্রাজ্য বাড়ছে

দক্ষিণ ফ্লোরিডার ব্রিকেল শহরে কেবল ফুটবল মাঠেই নয়, শহরের...

নাটকীয় প্লে-অফ শেষে ইউরোপীয় ফুটবলের ১৬টি সেরা ক্লাব

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের লিগ...

১৪ বছরে দুই বিলাসী গাড়ির মালিক হলেন সূর্যবংশী

১৪ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এখনো ড্রাইভিং...

শ্রীলঙ্কার বিদায়ের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনা

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ‘গ্রুপ ২’-এর সমীকরণ এখন স্পষ্ট...

ভারত বনাম জিম্বাবুয়ে: চিদাম্বরমে শিশির মোকাবিলায় ডিউ কিউর ব্যবহার

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে...

মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা...

মোহাম্মদপুর–আদাবরে পুলিশী অভিযান, ১০০ আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর...
spot_img

আরও পড়ুন

১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য Free Y-Fi-এর

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে দেশে নতুন মাত্রা যোগ করছে Free Y-Fi। আধুনিক ওয়াইফাই ও স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্মটি নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর...

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত নথিপত্রে দেখা গেছে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকে দুই নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে থাকতে।...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার বিপক্ষে ৮০ মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতেছে দলটি। প্রথম লেগ বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলছেন। তবে এই ধ্বংসাত্মক খেলোয়াড়ের জীবন শুধু ক্রিকেটের জন্য সীমাবদ্ধ নয়—বিয়ের...
spot_img