Wednesday, February 18, 2026
25 C
Dhaka

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির

বিএনপি জানিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন করে কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির চেষ্টা করলে তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে। দলটির আশা, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার পর যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে গ্রহণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

বিএনপি আরও জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ‘নতুন প্রশ্ন বা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে’ দলটি গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করবে। বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাদের ত্যাগের কথা স্মরণ করা হয়েছে।

দলটি মনে করে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় উপনীত সিদ্ধান্ত বাস্তবায়নই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথকে সুগম করবে। বিএনপি চায়, এই ঐকমত্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে এবং যথাসময়ে জাতীয় নির্বাচন আয়োজনের কার্যকর ব্যবস্থা নেবে।

বিজ্ঞপ্তির শেষে বলা হয়, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দীর্ঘ আলোচনার পর অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোভাবেই সংকট সৃষ্টি করে নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

হাবিবুল বাশার প্রস্তাব পেলেন প্রধান নির্বাচক পদে

সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক পদে...

বিহারে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত

ভারতের বিহার রাজ্যে খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি...

অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পরিবেশ ও...

অস্ট্রেলিয়ার বিদায়ে ভারতীয় তারকার খোঁচা, ডামিয়েন মার্টিনের জবাব

অস্ট্রেলিয়া এখন টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট থেকে বিদায়...

রমজানে পানিশূন্যতা এড়ানোর সহজ উপায়

গ্রীষ্মকালে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাসে রোজা রাখার...

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২...

ফেব্রুয়ারির ১৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন...

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা...

ওসমান হাদির জবানবন্দি ট্রাইব্যুনালে আমলে নেওয়া হলো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ...

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর বার্তা

বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবির বিষয়ে সরকার...

ইকবাল করিমের জেরায় প্রকাশ: জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ...

কোয়ান্টাম প্রযুক্তিতে ইন্টারনেট নিরাপত্তার নতুন দিগন্ত

বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় সাইবার হামলার ঝুঁকি যখন দিন দিন...

শামসুজ্জোহার স্মৃতির দিনে জাতীয় শিক্ষক দিবসের দাবি জোরালো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার শহীদ শামসুজ্জোহার স্মরণে জোহা স্মারক...

গরিবদের জন্য ৫৯০ টাকার রমজান বিশেষ প্যাকেজ

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে আজ বুধবার দুপুরে টিসিবির পণ্য...
spot_img

আরও পড়ুন

হাবিবুল বাশার প্রস্তাব পেলেন প্রধান নির্বাচক পদে

সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক পদে প্রস্তাব পেয়েছেন। তবে তিনি এখনই কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাছে...

বিহারে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত

ভারতের বিহার রাজ্যে খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তে ইতোমধ্যে অনুমোদন...

অর্থনীতি ও পরিবেশ নষ্টকারী প্রকল্প নেবে না সরকার: অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পরিবেশ ও অর্থনীতি নষ্ট করে এমন কোনো প্রকল্প বর্তমান সরকারের আমলে গ্রহণ করা হবে না। বিনিয়োগ হবে...

অস্ট্রেলিয়ার বিদায়ে ভারতীয় তারকার খোঁচা, ডামিয়েন মার্টিনের জবাব

অস্ট্রেলিয়া এখন টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট থেকে বিদায় নিয়েছে। ৫ দলের মধ্যে ৩ ম্যাচ খেলে তারা গ্রুপে চতুর্থ স্থানে আছে, আর সুপার এইট...
spot_img