Monday, April 6, 2026
26 C
Dhaka

সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন জামায়াত নেতা ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শনিবার (১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব অভিযোগ করেন।

ডা. তাহের বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকের আগেই গৃহীত আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি রাজনৈতিক দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের সমান, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি দাবি করেন, সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো অতীতের মতোই একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন এবং পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, যা নিরপেক্ষ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

জামায়াত নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করায় সরকারের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “আমরা আগের সিদ্ধান্তের পক্ষে এবং প্রতিটি দল যেন নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নেয়, সেটাই জাতির প্রত্যাশা।”

ডা. তাহের সতর্ক করে বলেন, এই সিদ্ধান্ত পুনর্বহাল না হলে রাজপথে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, বিএনপি ইস্যুতে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। জনগণ ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন চায়, তাই প্রধান উপদেষ্টার উচিত হবে কোনো চাপে নতি স্বীকার না করা।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদকে আইনি ভিত্তি না দেওয়া মানে নিজেরই সংস্কার কর্মসূচি থেকে সরে আসা, যা জাতির জন্য হতাশাজনক। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা সাহসী সিদ্ধান্ত নিয়ে সংস্কার বাস্তবায়নে দৃঢ় অবস্থান নেবেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সড়ক দুর্ঘটনা রোধে ইসলামের নির্দেশনা

ইসলামে মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং...

পটিয়ায় ক্রীড়া উন্নয়নে নতুন কমিটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ক্রীড়া অঙ্গনে গতিশীলতা বাড়াতে উপজেলা ক্রীড়া...

লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠান বন্ধ

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও বৈধ কাগজপত্রের অভাবে পাঁচটি...

২০ লাখ টাকার ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ...

শাওন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস ১০

চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলায় দীর্ঘ ১৮...

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল...

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪)...

হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্তদের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায়...

হামে আক্রান্ত শিশুর সঠিক পরিচর্যা

হাম মারাত্মক সংক্রামক রোগ। ভাইরাস দেহে প্রবেশের ১-২ সপ্তাহ...

ম্যাসেঞ্জারে বিয়ে বৈধ কি? ধর্মীয় ব্যাখ্যা

আল্লাহতায়ালা মানবজাতির অস্তিত্ব রক্ষা ও নারী-পুরুষের জৈবিক চাহিদা পূরণে...
spot_img

আরও পড়ুন

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা। এতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, আসক্তি...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া এই তারাটি মহাবিশ্বের প্রাচীন পরিবেশ এবং তারা গঠনের রহস্য উদঘাটনে...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য যোগাযোগ করলেন। ঋণদাতা কিছু সাক্ষী আনতে বললে, গ্রহীতা আল্লাহতায়ালাই যথেষ্ট সাক্ষী বলে জানান। ঋণদাতা তখন...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলা...
spot_img