Wednesday, February 25, 2026
21.4 C
Dhaka

গণভোট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাঁ-না’ পোস্টের প্রতিযোগিতা

জুলাই সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ‘হ্যাঁ-না’ পোস্টের প্রতিযোগিতা। ফেসবুক ও ইনস্টাগ্রামে বুধবার মধ্যরাত থেকে ভরে গেছে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা পোস্টারে। কেউ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চেয়ে ‘হ্যাঁ’ পোস্ট দিচ্ছেন, আবার কেউ নির্বাচনের দিন বা পরে গণভোট চেয়ে ‘না’ পোস্ট শেয়ার করছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে ‘না’ ক্যাম্পেইন শুরু হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টা ‘হ্যাঁ’ ক্যাম্পেইন চালু করে। দ্রুতই এই ‘হ্যাঁ-না’ প্রচারণা ভাইরাল হয়ে পড়ে। বুধবার রাত সাড়ে ১১টায় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘না’ লেখা ফটোকার্ড শেয়ার করা হয়, যা পরে তাদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও পোস্ট করেন।

রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ লেখা পোস্ট দেওয়া হয়। ভোরে ছাত্রদলের পেজে আরও একটি ফটোকার্ড প্রকাশ করা হয়, যেখানে লেখা ছিল—‘সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থার ধারা বাদ দেওয়ার ষড়যন্ত্রে না’, ‘জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রে না’, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটে না’ এবং ‘জুলাই কারও বাপের না’।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সংক্ষিপ্ত শব্দভিত্তিক প্রচারণা গণভোট ও নির্বাচন ঘিরে জনমত প্রভাবিত করার এক নতুন কৌশল হিসেবে দেখা দিচ্ছে।

অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে দ্রুত গণভোট আয়োজনের সুপারিশ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী ব্যালটে প্রশ্ন থাকবে—আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং তার তপশিলভুক্ত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি দিচ্ছেন? উত্তর দিতে হবে ‘হ্যাঁ’ বা ‘না’।

কমিশন আরও জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ হিসেবে কাজ করবে এবং পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন। যদি ওই সময়ের মধ্যে দায়িত্ব শেষ না হয়, তবে গণভোটে পাস হওয়া প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

এদিকে, গণভোট ইস্যুতে রাজনৈতিক বিরোধ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই প্রধান উপদেষ্টা নেবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...
spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত বন ধ্বংস বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়। কিন্তু সম্প্রতি দেখা গেছে, কিং কোবরা সাপের...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...
spot_img