Wednesday, April 8, 2026
21 C
Dhaka

ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা, যা কোনোভাবেই ঐক্য হিসেবে গণ্য হতে পারে না।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

এর আগের দিন মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।

বিএনপি মহাসচিব বলেন, কমিশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল যে, যেসব বিষয়ে সদস্যরা একমত নন, সেখানে দেওয়া নোট অব ডিসেন্ট সুপারিশে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, সেই নোটগুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এতে কমিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের পরও জাতির প্রত্যাশিত পরিবর্তন কার্যকর হচ্ছে না। বরং বিভাজন আরও গভীর হচ্ছে। কেন এবং কারা এই বিভক্তি সৃষ্টি করছে, তা উপলব্ধি করতে হবে।

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এমন একটি নির্বাচন আয়োজন করতে হবে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই দেশের বর্তমান সংকট সমাধানের পথ দেখাবে।

প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান এবং লেখক-সাংবাদিক শাহনাজ মুন্নী।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...

কাঁচা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে, উপকার ও সতর্কতা

গরমের শুরুতেই বাজারে পাওয়া যায় কাঁচা আম, যা শুধু...

এআই প্ল্যাটফর্ম সুনো ঘিরে কপিরাইট বিতর্ক, ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনোকে ঘিরে কপিরাইট লঙ্ঘনের...

তাওবার গুরুত্ব নিয়ে হাদিসের শিক্ষা

মানুষ শয়তানের প্ররোচনায় পাপ করে ফেললেও আল্লাহর রহমতের দরজা...

হাম ও রুবেলা: পার্থক্য, লক্ষণ ও প্রতিরোধে করণীয়

হাম ও রুবেলা—দুটি ভাইরাসজনিত সংক্রামক রোগ হলেও এদের মধ্যে...

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...
spot_img

আরও পড়ুন

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের এমপ্লয়মেন্ট সিকিউরিটি বিভাগের নথি অনুযায়ী, এই ধাপে ১৬৮ কর্মী চাকরি...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। হিট স্ট্রোক হলো এমন একটি অবস্থান যেখানে শরীর অতিরিক্ত গরম...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের সতর্ক করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে প্রায় ২০০ ব্যবহারকারীকে সরাসরি ঝুঁকির বিষয়ে অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী,...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের কারণ হিসেবে দেখা হয়। আল্লাহ মানুষের জীবনে যে নিয়ামত দিয়েছেন, তা যথাযথভাবে...
spot_img