Friday, March 13, 2026
22.9 C
Dhaka

ঢাকা এখন ফাঁকা

হাসান ইনাম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যস্ততম নগরী ঢাকা আজ ছিল পুরো ফাঁকা। আজ ঈদের দিন কখনো থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোর মতো বৃষ্টি না হওয়াতে ফাঁকা নগরীতে আয়েশীভাবে ঘুরে বেড়ান বা পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে যান অনেকেই। বৃষ্টির কারণে যে ইচ্ছে জলাঞ্জলি দিয়ে আসছিলেন তারা এতদিন যা অনেককেই ঘরে বন্দী করে রাখছিলো তা এবার হয়নি। ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা মূলত গত বৃহস্পতিবার থেকেই ফাঁকা হতে শুরু করেছে। পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসী ওই দিন থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে। শনিবারও অফিস করে অনেকে রাজধানী ছেড়েছেন। এতে করে প্রায় দেড় কোটি মানুষের ঢাকা এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে।

শুক্রবারের পর থেকে প্রায় জনশূন্য হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী ঢাকা। অথচ কয়েক দিন আগেও রাজধানী ছিল মানুষে সরগরম। অসহ্য যানজটের নগরী ঢাকার ব্যস্ত সড়কগুলো এখন ফাঁকা পড়ে আছে। হাতে গোনা কিছু যানবাহন চলাচল করছে। অথচ যে শহরে মানুষ গায়ের সঙ্গে গা লাগিয়ে হেঁটে থাকেন, সে শহর এখন অনেকটাই মানবশূন্য। ঢাকার শান্তিবাগের বাসিন্দা যিয়াদ আগামীকে জানান, ঈদের সময় ঢাকা শহরকে চেনাই যায় না। মনে হয় অন্যরকম এক নগরী। তবে এই সময়টা আমাদের একটু আরামে কাটে। রাস্তা-ঘাটসহ সবকিছু একটু ফাঁকা থাকে। বন্ধুবান্ধব এ সময় একটু আরামে চলাফেরা করা যায়। এবার অবশ্য বৃষ্টি না থাকার কারণে চলাচলেও আরাম পেয়েছি খুব।

আজ সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটবিহীন এক অন্যরকম নগরীর দেখা মিলেছে। ফুটপাথেও হকারের কোন কোলাহল চোখে পড়েনি। একেবারেই শান্তশিষ্ট এক নগরীর আবেশ অনুভব করছে এখন ঢাকার বাসিন্দারা, যা তাদের সব সময়ের স্বপ্ন। তবে ফাঁকা নগরীতে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে কিনা এমন আশঙ্কা থাকে নগরবাসীর।

 

ছবিঃ dhakadailyphoto

spot_img

আরও পড়ুন

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...
spot_img

আরও পড়ুন

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ইগ নোবেল পুরস্কার। প্রতিবছর মূল নোবেল পুরস্কার ঘোষণার আগে ব্যঙ্গাত্মক বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণাকে কেন্দ্র...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের ছোঁয়ায় মুমিনের অন্তর উদ্বেলিত হয় এবং হৃদয়ে হেদায়েতের বসন্ত নেমে আসে। তারাবির নামাজে কোরআন পাঠের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই সময় মানসিক প্রশান্তি অর্জনের জন্য অতিরিক্ত সবকিছু দূরে সরিয়ে আধ্যাত্মিক কার্যক্রমে মন দেওয়া...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা শক্তিশালী প্রসেসরের কারণে দ্রুত একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম। এই ফোনগুলো হলো ‘নোট ৬০’ ও...
spot_img