Tuesday, March 31, 2026
25 C
Dhaka

ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় জানানো হয়, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরে প্রবেশ এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। এছাড়া ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

নববর্ষের দিন বিকেল ৫টার মধ্যে সব কার্যক্রম শেষ করতে হবে এবং এরপর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। যানবাহন চলাচল, বিশেষ করে মোটরসাইকেল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, নববর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখকে সদস্যসচিব করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসজুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিংয়ের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনের কথাও জানানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঈদুল আজহায় নৌপথ যাত্রী সেবা নিশ্চিতে প্রস্তুতি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত...

মোহাম্মদ নজরুল ইসলামের এপিএস পদ নিশ্চিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী...

সিইসি শপথ ভঙ্গ করেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

প্রধান নির্বাচন কমিশনার সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন...

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তকরণে কাজ চলছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, যারা ‘তন্ত্র-মন্ত্র’ ব্যবহার...

জাতীয় সংসদে হান্নান মাসউদের প্রশ্নোত্তর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ...

মুসাফাহার সময় যে দোয়া পড়া সুন্নত

ইসলামে পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হিসেবে...

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে জ্বালানি ও পানি বণ্টন

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। আন্তর্জাতিক...

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া...

সহজে বানান কাচকি মাছের মজাদার চচ্চড়ি

ঈদের ভারী খাবারের পর হালকা ও ঘরোয়া স্বাদের খাবার...

ভারতের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক বজায় রাখার ইচ্ছা

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়...

বিমানমন্ত্রী আফরোজা খানমের সংসদে স্পষ্ট ব্যাখ্যা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো...

প্রধানমন্ত্রীর সঙ্গে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের আকস্মিক সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত...

জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু...

তরমুজের লাল রঙের পেছনে লুকানো বিজ্ঞান

গরমের দিনে তৃষ্ণা মেটাতে তরমুজের জুড়ি নেই। মিষ্টি স্বাদ...
spot_img

আরও পড়ুন

ঈদুল আজহায় নৌপথ যাত্রী সেবা নিশ্চিতে প্রস্তুতি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-কে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন...

মোহাম্মদ নজরুল ইসলামের এপিএস পদ নিশ্চিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ সোমবার (৩০ মার্চ)...

সিইসি শপথ ভঙ্গ করেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

প্রধান নির্বাচন কমিশনার সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে এক আলোচনায় তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর...

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তকরণে কাজ চলছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, যারা ‘তন্ত্র-মন্ত্র’ ব্যবহার বা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছে এবং অবৈধ সুবিধা নিয়েছে, তাদের তালিকা শিগগিরই চিহ্নিত...
spot_img