Thursday, March 5, 2026
30.9 C
Dhaka

নির্বাহী আদেশে বাড়তে পারে ঈদের ছুটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের আগে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একটি ছুটি ঘোষণা করা হতে পারে। বিষয়টি বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবটি অনুমোদিত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই কার্যত ঈদের দীর্ঘ ছুটিতে যেতে পারবেন। এতে করে ঈদ উপলক্ষে ভ্রমণকারী মানুষের চাপ কিছুটা কমানো এবং যাতায়াতকে স্বস্তিদায়ক করার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগের দিন ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে মাঝখানের দিন ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া সম্ভব হবে।

তবে সম্ভাব্য ছুটি এখানেই শেষ নয়। ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকার কথা রয়েছে। এর পরদিন ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি পড়বে।

এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ ব্যক্তিগত ছুটি নেন অথবা সরকার যদি এই দুই দিনকেও সাধারণ ছুটি ঘোষণা করে, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটির বিষয়ে বিভিন্ন দিক বিবেচনা করে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসাবে ৩০ রোজা পূর্ণ হওয়া এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জেলা জজের পদ শূন্য, ক্ষোভে আদালত বর্জন

যশোর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন...

১৮ মার্চ যুক্ত হওয়ায় ঈদের ছুটি টানা সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন...

সংসদে উঠছে স্থানীয় সরকার আইন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় ব্যবস্থা কার্যকর...

টঙ্গীতে ছিনতাইকারীর হাত কেটে দিল স্থানীয় জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়ার পর...

ফেনীতে প্রেমের টানে দূর দেশ থেকে আসা তরুণী জেনি

ভালোবাসার সীমা নেই—এ কথার সত্যিকারের উদাহরণ হয়ে উঠেছে ফেনীতে...

আশুলিয়ায় কাঠের দোকানে আগুন, মালামাল সম্পূর্ণ ধ্বংস

সাভারের আশুলিয়ায় জামগড়া মোল্লা বাজার এলাকায় অবস্থিত একটি কাঠের...

কোটালীপাড়ায় মরা গরুর মাংস জব্দ ও ধ্বংস

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায়...

বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘদিন...

শুষ্ক আবহাওয়ার আভাস সারা দেশে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় আজ...

পরীক্ষামূলকভাবে কৃষকদের জন্য চালু হচ্ছে নতুন কার্ড

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষি কার্ড’ কর্মসূচি...

পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দেশের কৃষকদের জন্য চালু হতে...

সাবেক তিন উপদেষ্টা ও বিশেষ সহকারীর ব্যাংক তথ্য চাইল বিএফআইইউ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় বাংলাদেশি প্রবাসীরা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে...

বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ১৮৯ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত...
spot_img

আরও পড়ুন

জেলা জজের পদ শূন্য, ক্ষোভে আদালত বর্জন

যশোর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার...

১৮ মার্চ যুক্ত হওয়ায় ঈদের ছুটি টানা সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করে মোট সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ...

সংসদে উঠছে স্থানীয় সরকার আইন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় ব্যবস্থা কার্যকর করার পথে এগোচ্ছে সরকার। সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সব পর্যায়ের নির্বাচনে দলীয়...

টঙ্গীতে ছিনতাইকারীর হাত কেটে দিল স্থানীয় জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়ার পর হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৪ মার্চ) রাতে গাজীপুরার সাতাইশ এলাকায়...
spot_img