Thursday, March 5, 2026
30.9 C
Dhaka

পরীক্ষামূলকভাবে কৃষকদের জন্য চালু হচ্ছে নতুন কার্ড

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষি কার্ড’ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের আটটি বিভাগের নয়টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কর্মসূচির প্রাথমিক ধাপে প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্যের ভিত্তিতে নির্বাচিত উপজেলাগুলোর নির্দিষ্ট ব্লকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

প্রেসসচিব বলেন, দেশের আটটি বিভাগের নয়টি উপজেলার নয়টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। নির্বাচিত উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর এবং কক্সবাজারের টেকনাফ।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রাক-পাইলট ও পাইলট পর্যায়ের কার্যক্রম সফলভাবে শেষ করার পর পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে। আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জেলা জজের পদ শূন্য, ক্ষোভে আদালত বর্জন

যশোর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন...

১৮ মার্চ যুক্ত হওয়ায় ঈদের ছুটি টানা সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন...

সংসদে উঠছে স্থানীয় সরকার আইন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় ব্যবস্থা কার্যকর...

টঙ্গীতে ছিনতাইকারীর হাত কেটে দিল স্থানীয় জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়ার পর...

ফেনীতে প্রেমের টানে দূর দেশ থেকে আসা তরুণী জেনি

ভালোবাসার সীমা নেই—এ কথার সত্যিকারের উদাহরণ হয়ে উঠেছে ফেনীতে...

আশুলিয়ায় কাঠের দোকানে আগুন, মালামাল সম্পূর্ণ ধ্বংস

সাভারের আশুলিয়ায় জামগড়া মোল্লা বাজার এলাকায় অবস্থিত একটি কাঠের...

কোটালীপাড়ায় মরা গরুর মাংস জব্দ ও ধ্বংস

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায়...

বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘদিন...

শুষ্ক আবহাওয়ার আভাস সারা দেশে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় আজ...

নির্বাহী আদেশে বাড়তে পারে ঈদের ছুটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ...

পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দেশের কৃষকদের জন্য চালু হতে...

সাবেক তিন উপদেষ্টা ও বিশেষ সহকারীর ব্যাংক তথ্য চাইল বিএফআইইউ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক...

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় বাংলাদেশি প্রবাসীরা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে...

বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ১৮৯ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত...
spot_img

আরও পড়ুন

জেলা জজের পদ শূন্য, ক্ষোভে আদালত বর্জন

যশোর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার...

১৮ মার্চ যুক্ত হওয়ায় ঈদের ছুটি টানা সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করে মোট সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ...

সংসদে উঠছে স্থানীয় সরকার আইন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় ব্যবস্থা কার্যকর করার পথে এগোচ্ছে সরকার। সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—সব পর্যায়ের নির্বাচনে দলীয়...

টঙ্গীতে ছিনতাইকারীর হাত কেটে দিল স্থানীয় জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়ার পর হাতের কবজি কেটে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৪ মার্চ) রাতে গাজীপুরার সাতাইশ এলাকায়...
spot_img