Wednesday, March 4, 2026
26.2 C
Dhaka

ইসলামের প্রসারে জিয়াউর রহমানের অবদান স্মরণ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যা চান তাই-ই হয়ে থাকে।’ বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধর্মমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তিজীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কেবল হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, রমজান মাস রহমত ও বরকতের মাস। এ মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। এ সময়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করায় ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন জিয়াউর রহমান। সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস—এটিও তিনিই সংবিধানে সন্নিবেশ করেন। তিনিই ওআইসি ও মধ্যপ্রাচ্যের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেটার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক এবং মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক হাফেজ মাওলানা আহমদ বিন ইউসুফ আযহারী। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চারটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৫ বছর বয়সী কোরআনের হাফেজ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অনূর্ধ্ব ১৮ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের উপহার সামগ্রী দেওয়া হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং...

পালিয়ে যাওয়ার কারণে ট্রাক শনাক্ত করা যায়নি

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল...

লৌহজংয়ে চুরির অভিযোগে দুই যুবক নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় লোকজনের পিটুনিতে দুই...

আশুলিয়ায় বিক্ষোভ মিছিল, নিরাপদ যাতায়াত নিশ্চিতের অনুরোধ

ঢাকার সাভারে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও নিরাপদ...

তিন থানার যৌথ প্রচেষ্টায় খোঁজা হচ্ছে ছিনতাইকারী

রাজশাহীতে ছিনতাইয়ের শিকার একজন নারী জঙ্গল, ড্রেনসহ বিভিন্ন সন্দেহজনক...

আগামী সপ্তাহে দেশের আবহাওয়ায় পরিবর্তন

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের চারটি বিভাগে আগামী সপ্তাহের শুরু...

৩ সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত নিযুক্ত

সরকার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগের প্রেষণে তাদের...

ধর্ষণ ও নারী নির্যাতন রোধে শিখরতে ‘জিরো টলারেন্স’ নীতির আহ্বান

দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যা এবং নারী ও শিশুর প্রতি...

ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যারা

সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু শ্রেণির...
spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে যে, তারা প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে উপস্থিত...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় রায়ের ধার্য দিন আজ...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। আবু তালেব (৪০) নামের...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। শিগগিরই দেশব্যাপী, বিশেষ করে রাজধানী ঢাকায় এ অভিযান...
spot_img