Wednesday, March 4, 2026
23.6 C
Dhaka

পল্লী উন্নয়ন ও প্রযুক্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার

বাংলাদেশের পল্লী উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। বুধবার (৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা তুলে ধরা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে সুইজারল্যান্ডের চলমান সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে তা আরও জোরদারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান সুইস রাষ্ট্রদূত। তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। একই সঙ্গে কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও উভয়পক্ষ গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের বর্তমান প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ড অন্যতম সহযোগী এবং বর্তমান সহযোগিতার পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধিদলকে বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান, যাতে মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যায়।

উভয়পক্ষ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আগামী দিনে আরও বেগবান করা সম্ভব হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং...

পালিয়ে যাওয়ার কারণে ট্রাক শনাক্ত করা যায়নি

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল...

লৌহজংয়ে চুরির অভিযোগে দুই যুবক নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় লোকজনের পিটুনিতে দুই...

আশুলিয়ায় বিক্ষোভ মিছিল, নিরাপদ যাতায়াত নিশ্চিতের অনুরোধ

ঢাকার সাভারে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও নিরাপদ...

তিন থানার যৌথ প্রচেষ্টায় খোঁজা হচ্ছে ছিনতাইকারী

রাজশাহীতে ছিনতাইয়ের শিকার একজন নারী জঙ্গল, ড্রেনসহ বিভিন্ন সন্দেহজনক...

আগামী সপ্তাহে দেশের আবহাওয়ায় পরিবর্তন

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের চারটি বিভাগে আগামী সপ্তাহের শুরু...

৩ সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত নিযুক্ত

সরকার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগের প্রেষণে তাদের...
spot_img

আরও পড়ুন

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে গত পাঁচ দিনে দেশের...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে না। গতকাল রাতের ঘটনায় কক্সবাজারের রামু উপজেলায় এক যাত্রীকে মাথায় আঘাত পেতে হয়েছে। এর আগের...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে যে, তারা প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে উপস্থিত...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় রায়ের ধার্য দিন আজ...
spot_img