Tuesday, March 3, 2026
33.3 C
Dhaka

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সুবিধা গ্রহণ ও আইন প্রণয়ন

বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে তিনি দায়িত্ব পরবর্তী সময়েও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।

তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ১০ ফেব্রুয়ারি জারি হয়। তবে এটি সম্প্রতি জনসম্মুখে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে ড. মুহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।

প্রজ্ঞাপনের আলোকে দেখা যায়, ড. ইউনূস নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করতে আইনের পরিবর্তন করেছেন। অধ্যাদেশটি ২০০৬ সালের ২৯ অক্টোবরের সংশোধিত আইন অনুযায়ী করা হয়েছে। ওই আদেশে বলা হয়েছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব স্ব পদে কর্মবসানের তারিখ থেকে সর্বোচ্চ তিন মাস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা যাবে। ড. ইউনূস এই সময়সীমা কেবল নিজের জন্য এক বছরের জন্য বৃদ্ধি করেছেন, অন্যদের জন্য নয়।

আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তির স্বার্থে আইন পরিবর্তন বা প্রণয়ন করা যায় না। ১০ ফেব্রুয়ারি অতি গোপনীয়ভাবে জারি করা অধ্যাদেশ সংবিধানের মৌলিক নীতির লঙ্ঘন এবং অসাংবিধানিক। একই সঙ্গে এটি ড. ইউনূসের স্বার্থপরতার উদাহরণ। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি তিনি বিদায়ি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আগের আইনে বর্ণিত অন্যান্য ব্যক্তিদের জন্যও সময় বৃদ্ধি করতেন, যৌক্তিকতা কিছুটা বোঝা যেত। কিন্তু শুধুমাত্র নিজেকে আগামী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা অনৈতিক ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ড. ইউনূস বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন, নিজের প্রতিষ্ঠানের সুদ মওকুফ করেছেন এবং বিশ্ববিদ্যালয় ও রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিজের নামে নিয়েছেন। বিদায়ের আগেও তিনি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ থেকে নিজেকে বঞ্চিত করেননি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইফতারের পর বাড়ছে মার্কেটে ভিড়

রমজানের প্রথম সপ্তাহ শেষ হতেই রাজধানীসহ বিভিন্ন শহরে ঈদের...

চাঁদের পাথর বিক্রি করলে হতে পারে জেল

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত অ্যাপোলো কর্মসূচির ছয়টি...

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত...

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন...

উদকান্দিতে হ্যান্ডট্রাক্টর সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় গত রোববার সন্ধ্যায় সড়ক...

যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর ট্রাম্পের আত্মবিশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে...

ঢাকা ওয়াসার এমডির পরিবারের কানাডায় বিলাসবহুল সম্পদ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের...

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বেড়েছে

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও...

মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের স্পষ্ট বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার...

জাতীয় আইনগত সহায়তায় ১৪ লাখ মানুষ উপকৃত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচায়...

চালের দাম বৃদ্ধির খবর পেয়ে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়া মাত্রই...

নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ...
spot_img

আরও পড়ুন

ইফতারের পর বাড়ছে মার্কেটে ভিড়

রমজানের প্রথম সপ্তাহ শেষ হতেই রাজধানীসহ বিভিন্ন শহরে ঈদের কেনাকাটার আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। শুরুতে ইবাদত, সময়সূচির পরিবর্তন ও বাজারদরের হিসাব কষে কাটালেও সপ্তম...

চাঁদের পাথর বিক্রি করলে হতে পারে জেল

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত অ্যাপোলো কর্মসূচির ছয়টি মিশনে নভোচারীরা চাঁদ থেকে মোট ৩৮২ কেজি পাথর, বালি ও ধুলার নমুনা পৃথিবীতে নিয়ে আসেন।...

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত রোববার দিবাগত রাত একটার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ১০...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকা শীর্ষে রয়েছে। শহরের বায়ুর মান...
spot_img