Tuesday, March 3, 2026
33.3 C
Dhaka

শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৮ ফ্লাইট আজ বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনগামী নির্ধারিত এসব ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় এসব রুটে উড়োজাহাজ পরিচালনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।

যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এই বাতিলে প্রবাসী শ্রমিক ও ট্রানজিট যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। অনেকেই টিকিট পুনর্নির্ধারণ ও ফেরত সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো বিকল্প ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সমন্বয়ের চেষ্টা করছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চাঁদের পাথর বিক্রি করলে হতে পারে জেল

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত অ্যাপোলো কর্মসূচির ছয়টি...

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত...

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন...

উদকান্দিতে হ্যান্ডট্রাক্টর সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় গত রোববার সন্ধ্যায় সড়ক...

যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর ট্রাম্পের আত্মবিশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে...

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সুবিধা গ্রহণ ও আইন প্রণয়ন

বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার...

ঢাকা ওয়াসার এমডির পরিবারের কানাডায় বিলাসবহুল সম্পদ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের...

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বেড়েছে

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও...

মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের স্পষ্ট বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার...

জাতীয় আইনগত সহায়তায় ১৪ লাখ মানুষ উপকৃত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচায়...

চালের দাম বৃদ্ধির খবর পেয়ে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়া মাত্রই...

নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ...
spot_img

আরও পড়ুন

চাঁদের পাথর বিক্রি করলে হতে পারে জেল

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরিচালিত অ্যাপোলো কর্মসূচির ছয়টি মিশনে নভোচারীরা চাঁদ থেকে মোট ৩৮২ কেজি পাথর, বালি ও ধুলার নমুনা পৃথিবীতে নিয়ে আসেন।...

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত রোববার দিবাগত রাত একটার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ১০...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকা শীর্ষে রয়েছে। শহরের বায়ুর মান...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য...
spot_img