Thursday, February 26, 2026
29.3 C
Dhaka

নতুন সরকারের দপ্তরে প্রশাসনিক কাঠামো শক্তিশালী

নতুন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের দপ্তরে আরও সাতজন একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের তথ্য জানায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব এ কে এম তাজকির-উজ-জামান। একই সঙ্গে ওই মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাকসুদুর রহমান। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে বর্তমানে রয়েছেন জহির উদ্দিন স্বপন।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন সালাহউদ্দিন আহমদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই মন্ত্রণালয়ের উপ-সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিনকে। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপ-সচিব মো. শফিকুর আলম। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আফরোজা খানম (রিতা)।

এছাড়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপ-সচিব) মো. তানজিল্লুর রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবিরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা উপ-সচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে তার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জোবায়ের হোসেন।

প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী সহকারী একান্ত সচিবদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২০০০-৫৩০৬০/- টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।

আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যতদিন নিজ নিজ পদে বহাল থাকবেন অথবা সংশ্লিষ্টদের এপিএস পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন পর্যন্ত এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

বর্তমানে নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে দগ্ধ রোগীদের জন্য নতুন বার্ন ইউনিট অপরিহার্য

চট্টগ্রাম: চট্টগ্রামে আগুনে দগ্ধ বা পোড়া রোগীদের একমাত্র চিকিৎসা...

৩১তম অমর একুশে বইমেলা শুরু

ঢাকা: ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি...

১০ মার্চ উদ্বোধন, বগুড়ায় পাইলট প্রকল্প শুরু

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি...

প্রতিদিন ১০০০ মানুষের ইফতার, চলছে ১৯ বছর

রমজান মাস এলেই বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে...

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর জলবায়ু ঝুঁকি বিশ্বমঞ্চে

২০২৬ সালের বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) আয়োজনের জন্য প্যাসিফিক...

বিরোধ মীমাংসায় গিয়ে প্রাণ গেল তাঁতি দল নেতার

ফেনীর সোনাগাজীতে আইয়ুব নবী (২৬) নামে এক যুবককে কুপিয়ে...

ওয়েবসাইট বদলে অনলাইনে অনুপলব্ধ আগের নথি

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব...

শতভাগ বৃত্তি পেয়ে নজির গড়ল দিনাজপুরের স্কুল

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন...

প্রথম বিদেশ সফরে জেদ্দায় খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সৌদি...

মোহাম্মদপুর-আদাবরে মধ্যরাতের বিশেষ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান...

রাজধানীতে গুরুত্বপূর্ণ তিন কর্মসূচি আজ

রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক, সরকারি ও সামাজিক কর্মসূচির কারণে প্রায়ই...

চন্দনাইশে ডাকাতির ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু লুট করতে এসে এক ব্যক্তিকে...

রাজধানীতে থানা ঘেরাও, বিক্ষোভ

রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের...

ফরিদপুরে চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১২

ফরিদপুরে সক্রিয় একটি আন্তজেলা ইজিবাইকচোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার...
spot_img

আরও পড়ুন

চট্টগ্রামে দগ্ধ রোগীদের জন্য নতুন বার্ন ইউনিট অপরিহার্য

চট্টগ্রাম: চট্টগ্রামে আগুনে দগ্ধ বা পোড়া রোগীদের একমাত্র চিকিৎসা কেন্দ্র হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। তবে ৬০ শয্যার এই...

৩১তম অমর একুশে বইমেলা শুরু

ঢাকা: ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর দুইটায় বাংলা একাডেমি প্রাঙ্গণে...

১০ মার্চ উদ্বোধন, বগুড়ায় পাইলট প্রকল্প শুরু

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলার একটি...

প্রতিদিন ১০০০ মানুষের ইফতার, চলছে ১৯ বছর

রমজান মাস এলেই বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। ইফতারের প্রায় ঘণ্টাখানেক আগে থেকেই মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে পড়েন।...
spot_img