Saturday, February 14, 2026
28 C
Dhaka

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার কিছুটা ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে বসন্ত। প্রথম দিন চিরাচরিত একুশের বইমেলা এবার নেই, তাই বরাবরের মতো ফাগুনের রঙ ও রূপের সঙ্গে নতুন বইয়ের আনন্দ উপভোগ করতে পারবেন না নগরবাসী।

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর ১ ফাল্গুন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ‘বসন্ত উৎসব’ আয়োজন করে। এই বছরও ‘বসন্ত উৎসব ১৪৩২’ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। তবে গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নয়, এবার উৎসব হবে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে।

আজ সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনভর থাকবে নৃত্য ও সংগীত দলের পরিবেশনা, একক সংগীত ও আবৃত্তি, শিশু-কিশোর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণ। এছাড়া বসন্ত কথন, প্রীতি বন্ধনী এবং আবির বিনিময়ের আয়োজনও করা হয়েছে।

বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। বক্তব্য দেবেন সহসভাপতি কাজল দেবনাথ এবং সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

উৎসবে অংশ নেবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগীত ও নৃত্যদল। একক সংগীতে পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, সুচি দেবনাথ, অনিমা রায়সহ অনেকে। আবৃত্তি পরিবেশন করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যয়, বেলায়েত হোসেন এবং নায়লা তারাননুম চৌধুরী কাকলি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি ও আহসান দিপু।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

বর্তমান কর্মবাজার দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, যোগাযোগ ও কাজের...

আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।...

রংপুরে জাতীয় পার্টির ঐতিহাসিক পরাজয়, ৩৩ আসনে কোনো জয় নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও...

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর বিষয়টি...

জামালপুরের পাঁচ আসনে নির্বাচন পরবর্তী ফলাফল প্রকাশ, ২৪ প্রার্থী জামানত হারালেন

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত দুই, আহত একজন

চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত...

প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে...

নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিজয়ী...

পঞ্চগড়ে বিএনপি-এনসিপি সংঘর্ষের অভিযোগ, সারজিসের সতর্কবার্তা

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বিএনপি...

দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের...

৮ হাজারের বেশি ভোটে সিলেট-৬ পুনর্দখল

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দীর্ঘ ৩০ বছর পর...

সিলেট-৬ পুনর্দখল করল বিএনপি, এগিয়ে এমরান

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দীর্ঘ ৩০ বছর পর...

গুলশানে তারেক রহমানের সঙ্গে বিজয়ী এমপিদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিভিন্ন আসনের নবনির্বাচিত সংসদ...

বিএনপির বিজয়ে তারেক রহমানকে ইউনূসের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ...
spot_img

আরও পড়ুন

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

বর্তমান কর্মবাজার দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, যোগাযোগ ও কাজের ধরণ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত জীবনে টিকে থাকতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ দক্ষতা এখন অপরিহার্য।...

আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থার মতে, এই সময়ের মধ্যে প্রথম তিন দিন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না, তবে পরের...

রংপুরে জাতীয় পার্টির ঐতিহাসিক পরাজয়, ৩৩ আসনে কোনো জয় নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও জিততে পারেননি জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী। দীর্ঘদিন ধরে রংপুরকে নিজেদের রাজনৈতিক ‘দুর্গ’ হিসেবে দাবি...

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ বিষয়ে অবগত রয়টার্সের দুইজন কর্মকর্তা জানিয়েছেন যে...
spot_img