Saturday, March 28, 2026
25 C
Dhaka

নির্বাচনে কেন্দ্র দখল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচনসংক্রান্ত আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেন্দ্র দখল রোধে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যাম সরবরাহ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নজরদারিতে ড্রোন এবং সুরক্ষা অ্যাপও ব্যবহার করা হবে।

তিনি বলেন, ‘এর পরও যদি কেউ কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সে ভাই হোক বা বোন হোক—কেউ ছাড় পাবে না। তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন নিয়ে এলেও তাকে আইনের আওতায় আনা হবে।’

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রও এখনো বাইরে রয়েছে। বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অস্ত্র উদ্ধারের পরিমাণ বেড়েছে বলে তিনি জানান এবং আশা প্রকাশ করেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।

ঝিনাইগাতীর সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও সময় লাগলেও তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ময়মনসিংহ বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া প্রস্তুতির মাধ্যমে জাতিকে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করেন।

মতবিনিময়সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইসলামের আলোকে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব

মানুষ স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জীবনের প্রত্যাশা করে। অনিশ্চয়তা ও...

সদরঘাটে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ, বাড়তি ভাড়ায় ভোগান্তি

ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঢাকামুখী...

বসে থেকেও কেন শরীর ভেঙে পড়ে ভ্রমণে

ভ্রমণের সময় কোনো কায়িক পরিশ্রম না করেও অনেকেই ক্লান্তি...

ভয়েস ও ক্যামেরায় বদলে যাচ্ছে গুগল সার্চ অভিজ্ঞতা

ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে নতুন...

বিরোধিতা থেকে নেতৃত্বে আমর (রা.)

ইসলামের ইতিহাসে এমন বহু ব্যক্তিত্ব রয়েছেন, যারা প্রথমে বিরোধিতা...

তরুণদের মধ্যে একাকীত্বের প্রবণতা উদ্বেগজনক

প্রযুক্তির উন্নতিতে মানুষ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি...

হুমকিতে মধ্যপ্রাচ্যের হাজার বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন

প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র মধ্যপ্রাচ্য বর্তমানে আবারও ঝুঁকির মুখে...

এআই ব্যবহারে কমছে মস্তিষ্কের সক্রিয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহার করে দ্রুত ও সহজে লেখা...

চাঁদাবাজি ও ডাকাতি মামলার আসামি ইয়ার আলী ইয়াবাসহ গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জে চাঁদাবাজি, ঘের দখল ও ডাকাতি মামলার আসামি...

যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ইসলামের দৃষ্টিতে করণীয়

বিশ্বব্যাপী যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপের প্রভাব এখন...

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, সতর্ক সংকেত জারি

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে...

অবিবাহিত পুরুষের শরীরের গন্ধ কেন আলাদা

মানুষের শরীরের গন্ধ শুধু ব্যক্তিগত পরিচয়ের অংশ নয়, বরং...

তরুণদের আচরণে উদ্বেগ প্রকাশ আইজিপির

পুলিশসহ বিভিন্ন ঘটনায় নিহতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া...

যুদ্ধ ও পরিবেশ: বায়ুমণ্ডলে দীর্ঘস্থায়ী ক্ষতির চিত্র

যুদ্ধ কেবল সীমানা বা অবকাঠামোর ক্ষতি সীমাবদ্ধ রাখে না,...
spot_img

আরও পড়ুন

ইসলামের আলোকে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব

মানুষ স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জীবনের প্রত্যাশা করে। অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ বাস্তবতায় নিরাপত্তার এই চাহিদা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইসলামী দৃষ্টিকোণ থেকে চূড়ান্ত নিরাপত্তার উৎস...

সদরঘাটে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ, বাড়তি ভাড়ায় ভোগান্তি

ঈদের ছুটি শেষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঢাকামুখী মানুষের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীসংখ্যা ছিল চোখে পড়ার...

বসে থেকেও কেন শরীর ভেঙে পড়ে ভ্রমণে

ভ্রমণের সময় কোনো কায়িক পরিশ্রম না করেও অনেকেই ক্লান্তি অনুভব করেন। দীর্ঘ সময় বসে থাকার পর শরীর ভারী লাগা, চোখে ঝিমুনি বা মানসিক অবসন্নতা...

ভয়েস ও ক্যামেরায় বদলে যাচ্ছে গুগল সার্চ অভিজ্ঞতা

ব্যবহারকারীদের অনলাইন অনুসন্ধান ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে নতুন ‘সার্চ লাইভ’ সুবিধা বিশ্বজুড়ে চালু করেছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা টাইপ না করেই ভয়েস ও...
spot_img