Friday, March 20, 2026
24 C
Dhaka

যথাযোগ্য মর্যাদায় মহাকবিকে স্মরণ

নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদনের ২০২তম জন্মবার্ষিকী। রবিবার (২৫ জানুয়ারি) সকালে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ির মধুপল্লীতে স্থাপিত কবির আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে যশোর জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে সাগরদাড়ির মধুমঞ্চ মিলনায়তনে ‘মাইকেল মধুসূদন দত্ত: জীবন ও সাহিত্যকর্ম’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। আলোচনাসভায় বক্তব্য দেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর এম এম কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন এবং মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় এবং মধুপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান।

কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন যশোর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু।

অনুষ্ঠানে মহাকবির ২০২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সনেট’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আটজন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল। তার বাবা রাজনারায়ণ দত্ত এবং মা জাহ্নবী দেবী।

তিনি রচনা করেন নাটক ‘পদ্মাবতী’, প্রহসন ‘একেই বলে সভ্যতা’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’, কাব্য ‘মেঘনাদবধ কাব্য’, ‘ব্রজাঙ্গনাকাব্য’, নাটক ‘কৃষ্ণকুমারী’, কাব্য ‘বীরাঙ্গনা’ এবং ‘চতুর্দশপদী কবিতাবলী’। বাংলা সাহিত্যে গাম্ভীর্যপূর্ণ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন তিনি।

১৮৫৩ সালে খ্রিস্টান ধর্ম গ্রহণের পর তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। ১৮৭৩ সালের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায়...

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে...

পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী...

শরীয়তপুরে শতবর্ষ ধরে মসজিদে ইফতারের আয়োজন

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট জামে মসজিদে ১১৯ বছর ধরে...

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, দুইজনের মৃত্যু

চট্টগ্রাম চট্টগ্রাম নগরের টেরিবাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে...

শপিং ব্যাগ নিয়েও বাড়ছে ক্রেতা-বিক্রেতা দ্বন্দ্ব

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন আউটলেটগুলোতে এখন ক্রেতাদের...

পারিবারিক কলহের ছায়ায় রহস্যজনক মৃত্যু

বান্দরবান বান্দরবান জেলা শহরতলির মেঘলা পর্যটনের দাঁতভাঙ্গাপাড়া এলাকায় পাহাড়ের...

কুমারখালী পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে পুকুর থেকে এক নবজাতকের...

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট ও জাল উদ্ধার

কক্সবাজারের মহেশখালী এলাকায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং ট্রলিং...
spot_img

আরও পড়ুন

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে ছোলা উৎপাদন সম্ভব...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। এ সময় বেশি বেশি ইবাদত-বন্দেগি এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি হয়। ইসলামি...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসে ইবাদতের পাশাপাশি মা-বাবার সেবা ও তাদের সন্তুষ্টি অর্জনের ওপর বিশেষ...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায় সহজেই। বিভিন্ন ধরনের ডাল, গম ও মাংসের সংমিশ্রণে তৈরি এই খাবারটি বিশেষ করে রমজানে বেশ...
spot_img