Wednesday, April 1, 2026
25 C
Dhaka

বিএনপিসহ ৫১ দলের প্রার্থী ভোটের মাঠে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসির তথ্য অনুযায়ী, চূড়ান্ত প্রার্থীদের মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ২৪৯ জন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, সারা দেশে ২৯৮টি আসনের প্রার্থী তালিকা আপাতত চূড়ান্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রার্থী দিয়েছে।

অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ১৯২টি আসনে, গণ অধিকার পরিষদ ৯০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।

ইসি জানিয়েছে, পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করায় ওই দুই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা এখনো প্রকাশ করা হয়নি। এসব আসনের প্রার্থী তালিকা আগামী ২৭ জানুয়ারির পর জানা যাবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০টি সংসদীয় আসনে একযোগে ও বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যে সাহাবির শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল

ইসলামের ইতিহাসে কিছু সাহাবির জীবন ও ত্যাগ বিশেষভাবে স্মরণীয়...

ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে বলে দাবি ট্রাম্পের

মঙ্গলবার (৩১ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মধ্যরাতে বংশালে ভবনে আগুন, তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে পুরান ঢাকার বংশাল এলাকার...

কেন স্তন্যপায়ী প্রাণীরা পাখি বা মাছের মতো রঙিন নয়

স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ধূসর, বাদামি, সাদা বা কালচে...

বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া, প্লে-অফে আবারও ব্যর্থ ইতালি

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে...

জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় জাপান দূতাবাসে আয়োজিত জাপানের সম্রাটের...

মাথার আঘাতে লুকিয়ে থাকা মারাত্মক ঝুঁকি

মাথায় সামান্য আঘাত অনেক সময় গুরুতর জটিলতার কারণ হতে...

ঘর গোছাতে জাপানি কৌশল ফাইভ এস

ঘর গোছানো ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জাপানের শিল্পখাত থেকে...

মহাকাশে কি সত্যিই সন্তান জন্ম দেওয়া সম্ভব

মানবজাতির ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন কল্পনা ও পরিকল্পনা সামনে...

ছোট পাপ কেন বড় বিপদের কারণ

ইসলামে মানুষের প্রতিটি কাজ—ছোট বা বড়—সবকিছুর হিসাব রাখা হয়...

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...
spot_img

আরও পড়ুন

যে সাহাবির শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল

ইসলামের ইতিহাসে কিছু সাহাবির জীবন ও ত্যাগ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। তাদের মধ্যেই অন্যতম সাদ ইবনে মুয়াজ (রা.), যার শাহাদাতে আরশ কেঁপে উঠেছিল বলে...

ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে বলে দাবি ট্রাম্পের

মঙ্গলবার (৩১ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে তিনি মনে করছেন। একই...

মধ্যরাতে বংশালে ভবনে আগুন, তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ৩টার দিকে লাগা এই...

কেন স্তন্যপায়ী প্রাণীরা পাখি বা মাছের মতো রঙিন নয়

স্তন্যপায়ী প্রাণীদের শরীর সাধারণত ধূসর, বাদামি, সাদা বা কালচে রঙের মধ্যে সীমাবদ্ধ থাকে। বিপরীতে পাখি বা মাছের দেহে দেখা যায় উজ্জ্বল ও আকর্ষণীয় নানা...
spot_img