Tuesday, March 3, 2026
21.6 C
Dhaka

রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে যখন শোক ও উদ্বেগ বিরাজ করছে, এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য জাতিকে আহত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নিরপেক্ষ অবস্থানে থেকে দেওয়া সিইসির বক্তব্য জাতি ভালোভাবে নেয়নি এবং এর ব্যাখ্যা তাকে জাতির সামনে দিতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত যে কয়টা দিন দেশ পরিচালনার সঙ্গে যাদের সম্পৃক্ত থাকতে হবে, সেই নির্বাচন কমিশনের প্রধানের বক্তব্য আজ জাতির সামনে এসেছে। অথচ তিনি একটি নিরপেক্ষ জায়গায় আছেন। তিনি বিনয়ের সঙ্গে সিইসিকে অনুরোধ করে বলেন, “আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে।”

হাদির শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আমরা তার জীবন নিয়ে গভীরভাবে শঙ্কিত। তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন তাকে সুস্থ করে তোলেন। আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন।

আলোচনা সভায় জামায়াত আমির আরও বলেন, সিইসির বক্তব্যে জাতির মনে যে দুঃখ সৃষ্টি হয়েছে, তা দূর করার দায়িত্বও তারই। তাকে প্রমাণ করতে হবে যে, তিনি সংবেদনশীল এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ব্যক্তি। দেরি না করে জাতির সামনে বক্তব্য স্পষ্ট করলে মানুষের মন থেকে দুঃখ দূর হতে পারে, নতুবা জাতি নিজেই সিদ্ধান্ত নেবে।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন কোনো আচরণ জাতির সঙ্গে করা উচিত নয়। সবাই দায়িত্বপূর্ণ আচরণ করবে—এটাই জাতির প্রত্যাশা।

তিনি আরও বলেন, আজ অনেকের পদত্যাগের দাবি উঠেছে। তবে আমরা চাই, তারা পদত্যাগ নয়, বরং দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ করুন। ব্যর্থ হলে ইতিহাস বারবার ফিরে আসবে। কিন্তু আমাদের কামনা একটি ঐক্যবদ্ধ, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ—যেখানে তরুণরাই নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব...

বারহাট্টায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল...

নারীর প্রতি সহিংসতা নির্মূলে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে টাস্কফোর্স ঘোষণার দাবি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেছেন, নতুন সরকার...

মেনন ও কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স...

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তি বাতিল

সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত...

যাত্রাবাড়ীতে মাদক অভিযানকালে কর্মকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

৬০০ কর্মী বেতন বকেয়া, কার্যালয়ে কর্মবিরতি

যশোরের চালডাল ডটকম কার্যালয়ে ৬০০ কর্মীর বেতন তিন থেকে...

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় নতুন গ্রেপ্তার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন–এ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।...

তালায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে...

কূটনৈতিক এলাকায় বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা...
spot_img

আরও পড়ুন

মুন্সিগঞ্জে দরপত্র জমার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাজারের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে...

মোহন রায়হান পেলেন না বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি। আজ...

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশি প্রতিক্রিয়া

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে...

দায়িত্ব নেওয়ার চার দিনের মাথায় সিলেটে নতুন প্রশাসকের মশা নিধন অভিযান

সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার চার দিনের মধ্যেই নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছেন। আজ শনিবার বিকেলে নগরের নয়া...
spot_img