Thursday, April 2, 2026
32 C
Dhaka

মোবাইল ফোন ব্যবসায়ীদের জন্য বাড়ল সময়

দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে চালু হতে যাওয়া ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেমের কার্যকারিতা শুরুর তারিখ আবারও পেছানো হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, পূর্বঘোষিত ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম চালু করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে আমদানিকৃত বিপুলসংখ্যক হ্যান্ডসেট এখনো অবিক্রিত বা মজুদ অবস্থায় রয়েছে। এসব হ্যান্ডসেটের আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক ব্যবসায়ী তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে না পারায় ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এনইআইআর চালুর সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম কার্যকর হবে।

এদিকে মজুদ থাকা হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট সব তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এসব তথ্য [email protected]
ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

বিটিআরসি আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে সব ব্যবসায়ী প্রয়োজনীয় তথ্য জমা দিলে এনইআইআর সিস্টেম পুরোপুরি কার্যকর করা সহজ হবে। এই সিস্টেম চালু হলে অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধের পাশাপাশি চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও...

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি...

ফরিদপুরে ভুল করে বিষপান, প্রাণ হারালেন গৃহবধূ

ফরিদপুর সদর উপজেলায় অসুস্থতার ওষুধ মনে করে ঘাস মারার...

কালীগঞ্জে মাতাল চালকের বেপরোয়া চালনায় দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা...

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের...

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন...

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬...
spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় প্রায়...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে নতুন করে দেখা দিয়েছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতাপোড়া রোগ। এতে করে কৃষকদের মধ্যে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধে...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও নির্ধারিত ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে শিক্ষার্থী ও তার স্বজনদের হাতে...
spot_img