Wednesday, March 18, 2026
30 C
Dhaka

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একজনকে অভিযুক্ত করে মামলাটি করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রোববার রাত পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে ওসমান হাদি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের...

দীর্ঘদিন কাশি থাকলে কী করবেন

বসন্তকালে দীর্ঘস্থায়ী কাশির সমস্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। অনেক...

মার্কিন ভিসা নীতিতে কঠোর বার্তা

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহারে নতুন...

মহাবিশ্বে কোয়েসারের রহস্য উন্মোচনের চেষ্টা

মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর ও শক্তিশালী বস্তুগুলোর মধ্যে কোয়েসার অন্যতম।...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় ভোগান্তি

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায়...

রমজানের শেষ সময়ে করণীয় কী

পবিত্র রমজান মাসের শেষ সময় মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।...

বাড়িতেই বানান সুস্বাদু বাটার চিকেন বিরিয়ানি

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ভিন্ন স্বাদের খাবারের গুরুত্ব...

প্রাণহীন পৃথিবী কি টিকে থাকতে পারত

পৃথিবীতে যদি হঠাৎ করেই সব ধরনের প্রাণ বিলীন হয়ে...

ডুজা নির্বাচনে মানজুর-লিটনের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের...

২০ মার্চ আরব বিশ্বে ঈদের আভাস

চলতি বছর পবিত্র ঈদুল ফিতর কোন দিনে উদযাপিত হবে,...

ঈদে যাত্রাপথে কমেছে ভোগান্তি

ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের মানুষ স্বজনদের সঙ্গে সময় কাটাতে...
spot_img

আরও পড়ুন

নাসার নতুন ছবিতে ধরা পড়ল নক্ষত্রের শেষ যাত্রা

মহাকাশের গভীরে অবস্থিত রহস্যময় ক্যাটস আই নীহারিকার নতুন ও অত্যন্ত সূক্ষ্ম ছবি প্রকাশ করেছে নাসা। প্রায় ৪ হাজার ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নীহারিকাটি...

ঢাকায় সন্ধ্যায় বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকায় আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন দেখা দিয়েছে। এর প্রভাবে রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকেরা। বুধবার এক...

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরোনো কুড় মসজিদ এখন ধ্বংসের মুখে। ঐতিহ্যবাহী এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে...

পোশাক খাতে বেতন পরিশোধে অগ্রগতি

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি...
spot_img