Saturday, March 14, 2026
27.9 C
Dhaka

ভোটকেন্দ্র ৪৩ হাজার, ভোটার ১২ কোটি ৭৬ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেছে। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৩৪ জন। যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন— তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

এবারই প্রথম, এক বছরের মধ্যে তিন দফায় ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদ করেছে কমিশন। এই বিপুলসংখ্যক ভোটার সারাদেশের ৩০০ সংসদীয় আসনের মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য এক লাখ ২৯ হাজার ৬০২টি— সব মিলিয়ে কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এছাড়া ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্রেও প্রায় ১২ হাজার ভোটকক্ষ রাখা হবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে তিন হাজার ভোটার থাকার কথা— যদিও প্রয়োজন হলে এই সংখ্যা সমন্বয় করা হতে পারে।

তবে ভোটকেন্দ্রের সংখ্যা আগের নির্বাচনের তুলনায় বৃদ্ধি পেলেও ভোটকক্ষের সংখ্যা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্ষ ছিল দুই লাখ ৬১ হাজার ৫৬৪টি, যা এবার কমে দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৬৪৯টিতে।

নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইসি। কমিশনের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে— মোট ভোটকেন্দ্রের প্রায় দুই-তৃতীয়াংশই ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনীর সভায় উপস্থাপিত ধারণাপত্র অনুযায়ী— ৮ হাজার ২২৬টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’, ২০ হাজার ৪৩৭টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ এবং ১৩ হাজার ৪০০টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভৌত অবকাঠামো, থানা থেকে দূরত্ব, প্রভাবশালী ব্যক্তি, সীমান্তঘেঁষা এলাকা ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের ভিত্তিতেই এ মূল্যায়ন করা হয়েছে।

ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শুক্রবার থেকে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ শুরু হবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি— ইসির সিদ্ধান্ত অনুযায়ী সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ঢাকায় কালো মেঘ, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি

টানা কয়েকদিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর রাজধানী...

সংসদে স্বনির্ভর রাষ্ট্র গঠনের কথা বললেন তারেক রহমান

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো ধরনের বিরোধ থাকার...

যুদ্ধের খবরে শিশুদের মানসিক চাপ, কী করবেন অভিভাবক

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির খবর প্রতিনিয়ত ছড়িয়ে...

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং...

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির ক্ষতি কেন হয়

অনেকেই মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তে শর্করার মাত্রা...

৩০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন

ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ...

রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন নির্বাচন দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে অভিশংসনের...

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে ব্যালট বিতর্কে থেমে গেল গণনা

ব্যালটপত্রে ত্রুটির অভিযোগ ওঠার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির...

সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় বাড়ছে মাদক ও পণ্য চোরাচালান

মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর প্রায়...

রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের...

নগরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর নামে ব্যানার,...

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...
spot_img

আরও পড়ুন

ঢাকায় কালো মেঘ, যেকোনো সময় নামতে পারে বৃষ্টি

টানা কয়েকদিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি দেখা গেছে শুক্রবার রাতে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। শনিবার ভোর...

সংসদে স্বনির্ভর রাষ্ট্র গঠনের কথা বললেন তারেক রহমান

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো ধরনের বিরোধ থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন সংসদীয় উপনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি...

যুদ্ধের খবরে শিশুদের মানসিক চাপ, কী করবেন অভিভাবক

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির খবর প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে টেলিভিশন ও সামাজিক মাধ্যমে। বড়দের জন্য এসব তথ্য বোঝা তুলনামূলক সহজ হলেও শিশুদের ক্ষেত্রে...

রমজানে জর্ডানের সড়কে স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রম উদ্যোগ

আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ জর্ডান। ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিকতার মিশেলে দেশটির রমজান মাস এক ভিন্ন আবহ তৈরি করে। আধুনিক নগর জীবনের মধ্যেও কীভাবে...
spot_img