Saturday, March 14, 2026
37.5 C
Dhaka

ড. ইউনূস সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: জরিপ

অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের আস্থা এবং সন্তুষ্টি উচ্চ পর্যায়ে রয়েছে বলে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপে উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন ড. ইউনূস ভালো কাজ করছেন এবং ৭০ শতাংশ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।

মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক সংস্থাটি জানিয়েছে, ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা প্রকাশ করেছেন। দেশের স্থিতিশীলতা, জবাবদিহি ও সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা স্পষ্ট বলে জরিপে উল্লেখ করা হয়।

আইআরআই জানায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিএপিআই পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়। ৪ হাজার ৯৮৫ জন ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে; রাঙামাটি থেকে কোনো নমুনা নেওয়া হয়নি।
জরিপকারীরা দাবি করেছেন, এই জরিপের আস্থার মাত্রা ৯৫ শতাংশ, এবং ১ দশমিক ৪ শতাংশ উভয়দিকে ভিন্নতা থাকতে পারে।

জরিপে আরও দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও উল্লেখযোগ্য। ৬৬ শতাংশ জানিয়েছেন, তারা ভোট দিতে খুবই আগ্রহী। ২৩ শতাংশ কিছুটা আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ৮০ শতাংশ মনে করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তার মতে, জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহি এবং সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে। তিনি আরও বলেন, বাংলাদেশের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য নিয়মিত জনমত জরিপ পরিচালনা করছে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

বিনা কারণে রোজা ভঙ্গের কঠিন শাস্তি

ইসলামে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পবিত্র রমজান মাসে...

ভারতে মোবাইল ডেটায় নতুন করের চিন্তা

ভারতে মোবাইল ডেটা ব্যবহারের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা...

৮ হাজার টাকার হেডফোন নিয়েই শুরু সমালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে...

শবে কদরের রাতে যেসব আমল গুরুত্বপূর্ণ

ইসলামি শরিয়তে শবে কদর বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ...

ইনডোর গাছেই বদলে যাবে ঘরের পরিবেশ

ঘরের পরিবেশ প্রাণবন্ত রাখতে ছোট একটি গাছই অনেক সময়...

ডিজিটাল লেনদেনে বাড়ছে সাইবার প্রতারণা

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল আর্থিক সেবার বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।...

দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র...

ইতিকাফের সময় জানাজার নামাজে অংশ নেওয়ার বিধান

রমজানের শেষ দশকে ইতিকাফ করা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি...

১৭ থেকে ২৩ মার্চ মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও লরি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ...

গরমে ক্লান্তি দূর করতে আয়রনসমৃদ্ধ খাবারের গুরুত্ব

আয়রন মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান।...

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানি কার্যক্রম উদ্বোধন

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সেবকদের জন্য সম্মানি প্রদানের একটি...

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সেরা পাঁচ পাওয়ার ব্যাংক

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি প্রযুক্তি...

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়লেও সাম্প্রতিক...

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ...
spot_img

আরও পড়ুন

বিনা কারণে রোজা ভঙ্গের কঠিন শাস্তি

ইসলামে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পবিত্র রমজান মাসে প্রত্যেক সুস্থ মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর রোজা ফরজ করা হয়েছে। ইসলামি শরিয়তে এটি বাধ্যতামূলক বিধান...

ভারতে মোবাইল ডেটায় নতুন করের চিন্তা

ভারতে মোবাইল ডেটা ব্যবহারের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ ধরনের কর কার্যকর হলে প্রতি জিবি ডেটার জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত...

৮ হাজার টাকার হেডফোন নিয়েই শুরু সমালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অধিবেশন চলাকালে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, তাদের ব্যবহারের জন্য...

শবে কদরের রাতে যেসব আমল গুরুত্বপূর্ণ

ইসলামি শরিয়তে শবে কদর বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত হিসেবে বিবেচিত। ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান, মর্যাদা বা মহিমা। আরবি...
spot_img