Monday, February 23, 2026
32.7 C
Dhaka

ইসিকে সহযোগিতার প্রতিশ্রুতি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন। সংগঠনটি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে।

সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের ফলস্বরূপ জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে এই সিদ্ধান্তকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে স্বাগত জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত, পেশাদার ও নিরপেক্ষ সিভিল সার্ভিসের অংশ। তাদের কাজ হলো রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন, আইনানুগ দায়িত্ব পালন এবং নির্বাচনে সমান সুযোগ, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নয়।

তবে সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যম, গণমাধ্যম ও রাজনৈতিক জনসভায় প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও রাজনৈতিকভাবে প্রভাবিত মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের এক রাজনৈতিক জনসভায় জনাব শাহজাহান চৌধুরীর অনভিপ্রেত বক্তব্য বিষয়টি উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, প্রশাসন পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে আসন্ন জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। জনগণের আস্থা অর্জন এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সব দলকে সঙ্গে নিয়ে উন্নয়নের অঙ্গীকার মাসুদ সাঈদীর

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাসুদ...

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূতদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে...

নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নোবেলজয়ী...

মাদারীপুরে রহস্যজনক যুবকের মৃত্যু

মাদারীপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার...

এআই প্রযুক্তিতে নতুন দিগন্তে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রজন্মের পরিধানযোগ্য প্রযুক্তি বাজারে আনতে প্রস্তুতি...

বঙ্গভবনে বিক্ষোভ ও রাষ্ট্রপতির অভিজ্ঞতা

২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবনে উত্তপ্ত পরিস্থিতিতে তৎকালীন তথ্য...

তারাবির নামাজ কেন গুরুত্বপূর্ণ

পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে...

কেমিক্যাল মুক্ত মুড়ি দেশের বিভিন্ন অঞ্চলে

রমজানে রোজা ও ইফতারে মুড়ির চাহিদা বেড়ে গেছে। পিরোজপুরে...

নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে...

সেহরির অভ্যাসে পরিবর্তন আনলে উপকার

রমজান মাসে অনেকেরই সেহরির সময় ঘুম ভাঙে একেবারে শেষ...

উত্তরাধিকার নিশ্চিত করতে খামেনির পদক্ষেপ, সামনে এলো সম্ভাব্য নাম

ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির পটভূমিতে ইরানের সর্বোচ্চ...

ডিজিএফআইয়ে নতুন মহাপরিচালক নিয়োগ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার...

মেটার একীভূতকরণ কৌশলে বড় পরিবর্তন

প্রযুক্তি সেবা ব্যবস্থাকে আরও সরল ও একীভূত করার উদ্যোগের...

কেন্দ্রীয় ব্যাংক আরও ১২৩ মিলিয়ন ডলার কিনলো

বাণিজ্য ও মুদ্রানীতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক...
spot_img

আরও পড়ুন

সব দলকে সঙ্গে নিয়ে উন্নয়নের অঙ্গীকার মাসুদ সাঈদীর

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমি একটি রাজনৈতিক দলের পরিচয়ে এমপি হলেও আমি এখন সকল জনগনের এমপি। তিনি...

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূতদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। সোমবার বৈঠক শেষে ইইউ মিশন প্রধান মাইকেল মিলার এ...

নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আবার নিজের প্রতিষ্ঠানে ফিরেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত...

মাদারীপুরে রহস্যজনক যুবকের মৃত্যু

মাদারীপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।...
spot_img