Thursday, February 26, 2026
29.3 C
Dhaka

ডিএনসিসি প্রশাসক এজাজের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে যেসব গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে কোরবানির পশুর হাট ইজারা, ব‍্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণ, নগর আয় ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়নসহ বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এসেছে। এই অভিযোগগুলো প্রাথমিকভাবে মূল্যায়ন করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদক বলছে, যেসব অভিযোগ রাষ্ট্রীয় স্বার্থ, নগরবাসীর ক্ষতি এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত—সেগুলোকে গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করা হবে। অভিযোগগুলো সত্য হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সারাদেশের ১,৮৭৩ জন নির্বাচিত প্রতিনিধি ও ১২টি সিটি করপোরেশনের মেয়রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার মোহাম্মদ এজাজকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি এখনও সেই পদে বহাল আছেন।

প্রশাসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যেও সমালোচনা রয়েছে। অনেকে মনে করেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে রাজধানীর উত্তর অংশের উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে।

দুদক জানিয়েছে, স্বাধীন ও নিরপেক্ষভাবে অনুসন্ধান পরিচালনা করা হবে এবং সত্য প্রমাণিত হলে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কক্সবাজার উপকূলে জলদস্যুদের হামলায় জেলে নিহত, উদ্ধার ১৯ জন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কাছে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু...

নাহিদ ইসলামের অভিযোগ: কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা সৃষ্টি

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের...

প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সচিবালয়–ওসমানী মিলনায়তন যাত্রা সম্পন্ন

ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী...

পটুয়াখালীর দুমকীতে রাস্তা নিয়ে বিবাদে হামলা, নারীসহ আহত ৫

পটুয়াখালীর দুমকীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের...

প্রধানমন্ত্রীর নতুন সরকারি বাসভবন যমুনা, মন্ত্রীদের বাসা বরাদ্দ সম্পন্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একুশে পদক প্রাপ্তদের সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...

নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র জোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দীনের...

মিয়ানমার উৎসভূমি, ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতের দিকে ভূকম্পন অনুভূত...

রাজনগরে ক্রিকেটের বিরোধে তরুণ ছুরিকাঘাতে নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক...

নবনির্মিত এলপিজি পাম্পে আগুন, দগ্ধ ১০-১২ জন

কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি (তরলীকৃত...

টিএসসিতে নারীর দিকে লাঠি তেড়ে আসার ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে এক তরুণ লাঠি...

হাজারীবাগে কিশোরী ছুরিকাঘাতে নিহত, পরিবারে শোক

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা...

কলাতলীর গ্যাসপাম্প বিস্ফোরণে ১০ জন দগ্ধ, বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বুধবার রাতে একটি গ্যাসপাম্পে বিস্ফোরণের...

নগরের পথে পলাশের সাজে মুগ্ধ পথিকরা

রাজশাহীর মধ্যবুধপাড়া এলাকায় সড়কের দুই ধারে টুকটুকে লাল পলাশ...
spot_img

আরও পড়ুন

কক্সবাজার উপকূলে জলদস্যুদের হামলায় জেলে নিহত, উদ্ধার ১৯ জন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কাছে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। নিহত জেলের নাম শাহাদাত হোছাইন (২৫),...

নাহিদ ইসলামের অভিযোগ: কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা সৃষ্টি

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে বিএনপি সরকার আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে।...

প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সচিবালয়–ওসমানী মিলনায়তন যাত্রা সম্পন্ন

ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে হেঁটে ফেরেন। আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদক বিজয়ীদের হাতে...

পটুয়াখালীর দুমকীতে রাস্তা নিয়ে বিবাদে হামলা, নারীসহ আহত ৫

পটুয়াখালীর দুমকীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে।...
spot_img