Tuesday, March 3, 2026
33.3 C
Dhaka

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা দেশীয় নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এসব কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের অগ্রগতিকে তারা স্বাগত জানায়। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসাও করে ইইউ।

রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলভাবে আচরণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) জানিয়েছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে ২০২৬ সালে উত্তরণের প্রস্তুতির সময়ে এবং উত্তরণের পরও যথাযথ সহায়তা ও কারিগরি সহযোগিতা পেতে থাকবে।

ডব্লিউটিওর উপমহাপরিচালক শিয়াংচেন ঝাং জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে ডব্লিউটিওর বিভিন্ন কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম থেকে উপকৃত হচ্ছে। উন্নয়নশীল অর্থনীতির বাণিজ্য সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) কর্মসূচির গুরুত্বপূর্ণ সুবিধাভোগী বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণের পরও আরও পাঁচ বছর ইআইএফ সুবিধা পেতে সক্ষম হবে দেশটি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত...

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন...

উদকান্দিতে হ্যান্ডট্রাক্টর সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় গত রোববার সন্ধ্যায় সড়ক...

যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর ট্রাম্পের আত্মবিশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে...

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সুবিধা গ্রহণ ও আইন প্রণয়ন

বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার...

ঢাকা ওয়াসার এমডির পরিবারের কানাডায় বিলাসবহুল সম্পদ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের...

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বেড়েছে

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও...

মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের স্পষ্ট বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার...

জাতীয় আইনগত সহায়তায় ১৪ লাখ মানুষ উপকৃত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচায়...

চালের দাম বৃদ্ধির খবর পেয়ে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়া মাত্রই...

নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ...

ঈদের ছুটি বাড়তে পারে, প্রস্তাব মন্ত্রিপরিষদে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো...
spot_img

আরও পড়ুন

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত রোববার দিবাগত রাত একটার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ১০...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকা শীর্ষে রয়েছে। শহরের বায়ুর মান...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য...

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সকালে কুয়েতের একটি বেসামরিক বন্দরে অস্থায়ী সামরিক অভিযানকেন্দ্রে...
spot_img