Thursday, March 5, 2026
30.9 C
Dhaka

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমরা দেশের বিভিন্ন জায়গায় নারীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। তারা বিভিন্ন জায়গায় অবস্থান সুদৃঢ় করবে এবং দেশ ও জাতি গঠনে কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।’ 

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি বলেন, ‘আমরা অনেকেই স্বশিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না। আমরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট, পিএইচডি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যাই। কারও কারও নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না।’

সেনাপ্রধান আরও বলেন, ‘নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র হলে এবং ভালো রেজাল্ট করলেই হবে না। আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক, জয়পুরহাট প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। 

এসময় অনুষ্ঠানে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী। তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ ছিল দ্বিতীয় দিন। 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আইসিইউতে সাড়া দিচ্ছেন ফজলুর রহমান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত কর্মচারী ফজলুর...

বছরে লাখের বেশি অকালমৃত্যুর পেছনে বায়ুদূষণ

ডায়াবেটিস, হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের জটিলতা, মানসিক চাপ এমনকি ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি—বিভিন্ন...

জেলা জজের পদ শূন্য, ক্ষোভে আদালত বর্জন

যশোর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন...

১৮ মার্চ যুক্ত হওয়ায় ঈদের ছুটি টানা সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন...

সংসদে উঠছে স্থানীয় সরকার আইন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় ব্যবস্থা কার্যকর...

টঙ্গীতে ছিনতাইকারীর হাত কেটে দিল স্থানীয় জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়ার পর...

ফেনীতে প্রেমের টানে দূর দেশ থেকে আসা তরুণী জেনি

ভালোবাসার সীমা নেই—এ কথার সত্যিকারের উদাহরণ হয়ে উঠেছে ফেনীতে...

আশুলিয়ায় কাঠের দোকানে আগুন, মালামাল সম্পূর্ণ ধ্বংস

সাভারের আশুলিয়ায় জামগড়া মোল্লা বাজার এলাকায় অবস্থিত একটি কাঠের...

কোটালীপাড়ায় মরা গরুর মাংস জব্দ ও ধ্বংস

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায়...

বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘদিন...

শুষ্ক আবহাওয়ার আভাস সারা দেশে

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় আজ...

নির্বাহী আদেশে বাড়তে পারে ঈদের ছুটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ...

পরীক্ষামূলকভাবে কৃষকদের জন্য চালু হচ্ছে নতুন কার্ড

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষি কার্ড’ কর্মসূচি...

পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দেশের কৃষকদের জন্য চালু হতে...
spot_img

আরও পড়ুন

আইসিইউতে সাড়া দিচ্ছেন ফজলুর রহমান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত কর্মচারী ফজলুর রহমান এখন সাড়া দিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ডাকলে তিনি চোখ খুলছেন এবং প্রয়োজনীয় প্রশ্নের জবাব কলম...

বছরে লাখের বেশি অকালমৃত্যুর পেছনে বায়ুদূষণ

ডায়াবেটিস, হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের জটিলতা, মানসিক চাপ এমনকি ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি—বিভিন্ন গুরুতর স্বাস্থ্যসমস্যার সঙ্গে বায়ুদূষণের সরাসরি সম্পর্ক পাওয়া যাচ্ছে সাম্প্রতিক একাধিক গবেষণায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি আর...

জেলা জজের পদ শূন্য, ক্ষোভে আদালত বর্জন

যশোর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার...

১৮ মার্চ যুক্ত হওয়ায় ঈদের ছুটি টানা সাত দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করে মোট সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ...
spot_img