Wednesday, February 25, 2026
21.4 C
Dhaka

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি

সরকার ‘জাতীয় জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি করেছে, যা দেশের রাজনৈতিক সংস্কারের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

এর আগে একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে আদেশে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন’ সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এখন এটি গণভোটে তোলার জন্য আইনি বৈধতা পেল।

সরকারি সূত্র জানায়, এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো জনগণের সামনে গণভোটের মাধ্যমে উপস্থাপন করা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য গঠিত হয়েছে, তার ভিত্তিতেই প্রস্তাবিত পরিবর্তনগুলো জনগণের মতামতের জন্য তোলা হবে। গণভোটের দিন নির্ধারণ এবং ভোটগ্রহণের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে উপদেষ্টামণ্ডলীর সভায় ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এই আদেশ বাস্তবায়নের মাধ্যমে জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা আরও সুদৃঢ় হবে।”

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয়। কমিশনের আলোচনায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে গত ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। ঐ দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা সনদে সই করেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...
spot_img

আরও পড়ুন

কিং কোবরার অজানা যাত্রা

বন্য প্রাণী যখন তাদের স্বাভাবিক আবাসস্থল ছাড়ে, তখন সাধারণত বন ধ্বংস বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়। কিন্তু সম্প্রতি দেখা গেছে, কিং কোবরা সাপের...

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...
spot_img