Tuesday, March 3, 2026
33.3 C
Dhaka

আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৯ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়ার পর আমেরিকার উদ্দেশে রওনা দেন।

বর্তমানে তিনি দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন বলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন। সকালে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লেখেন, “দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। ৩ ঘণ্টা ট্রানজিটের পর ১৫ ঘণ্টার ফ্লাইট ইউএসএর পথে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর ধরে যাতায়াত করছি। একসময় এটি ঢাকার বিমানবন্দরের থেকেও ছোট ছিল, এখন এটি বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর একটি।”

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভ্রমণের আগে সোহেল তাজের ইমিগ্রেশন ও প্রসিকিউশন যাচাই–বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে দেশত্যাগের ক্লিয়ারেন্স দেওয়া হয়।

তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কনিষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সন্তান। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন এবং পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না করেই তিনি পদত্যাগ করেন এবং পরবর্তীতে দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, তার নামে “ভ্রমণরোধ” (travel restriction) থাকায় তখন দেশত্যাগ করতে দেওয়া হয়নি। সেই ঘটনার পর এবার হাইকোর্টের আদেশ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানান।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১১ মিনিটে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লিখেছিলেন, “চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছি।” বিকেলে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, “মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়, কিন্তু খেলা একই থাকে। আজ রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে রওনা দেব, দেখা যাক এবার কী হয়।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত...

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন...

উদকান্দিতে হ্যান্ডট্রাক্টর সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শায়েস্তানগর এলাকায় গত রোববার সন্ধ্যায় সড়ক...

যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের ওপর ট্রাম্পের আত্মবিশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে...

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সুবিধা গ্রহণ ও আইন প্রণয়ন

বিদায়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার...

ঢাকা ওয়াসার এমডির পরিবারের কানাডায় বিলাসবহুল সম্পদ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের...

ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যানবাহনের গতি বেড়েছে

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন ও...

মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের স্পষ্ট বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার...

জাতীয় আইনগত সহায়তায় ১৪ লাখ মানুষ উপকৃত

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচায়...

চালের দাম বৃদ্ধির খবর পেয়ে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়া মাত্রই...

নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ ব্রিটিশ হাইকমিশনারের

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ...

ঈদের ছুটি বাড়তে পারে, প্রস্তাব মন্ত্রিপরিষদে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো...
spot_img

আরও পড়ুন

ঢাকা পলিটেকনিক ছাত্রাবাসে রাতের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে গত রোববার দিবাগত রাত একটার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ১০...

ঢাকা বিশ্বের ১২২ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে

ঢাকায় বৃষ্টি হলেও বায়ুদূষণের মাত্রা খুব বেশি কমেনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকা শীর্ষে রয়েছে। শহরের বায়ুর মান...

ইরানে ভূমিকম্পের আঘাতের সঙ্গে যুদ্ধের ছাপ

ইরানের গেরাশ অঞ্চলে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য...

কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সকালে কুয়েতের একটি বেসামরিক বন্দরে অস্থায়ী সামরিক অভিযানকেন্দ্রে...
spot_img