Thursday, March 12, 2026
22.7 C
Dhaka

ইলেকশনের জোয়ার সারাদেশে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভোট: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সারাদেশে ইলেকশনের জোয়ার ইতিমধ্যেই এসেছে। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টরা দিনরাত কাজ করছেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ যে, নির্বাচনের সময়সীমা নির্ধারণের সঙ্গে সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে। দেশের সব প্রান্তে নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি চলমান রয়েছে।

শফিকুল আলম বলেন, ‘মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে সম্ভব নয়। বিভিন্ন দেশে নির্বাচনী সংস্কার এবং প্রক্রিয়া উন্নয়নের জন্য ১০ থেকে ১৫ বছর সময় লাগে। নেপালে এই ধরনের সংস্কার করতে ৯ বছর লেগেছে। আমাদের ক্ষেত্রেও সময় প্রয়োজন। তবে নির্বাচনের পরও সংলাপ চালিয়ে যেতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, কিছু রাজনৈতিক পর্যবেক্ষক অভিযোগ করেন যে, নারী ও শ্রমিক প্রতিনিধিত্ব জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়নি। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘প্রতিটি শ্রেণিপেশার প্রতিনিধি সনদে রয়েছে। রাজনৈতিক দলগুলো সমানভাবে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে।’

কর্মসংস্থান বিষয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতের সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অর্থনীতি ও কর্মসংস্থান ক্ষেত্রে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।’

শফিকুল আলম জানান, রেল প্রকল্পে ইতোমধ্যে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘এটি শেখ হাসিনার সরকারের উদ্যোগ। আগামী সরকারকে এগুলো পরিচালনা ও আরও উন্নয়ন করতে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

প্রেস সচিব রাজনৈতিক দলগুলোকে সাবধান হওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট ও শক্ত অবস্থান নিতে হবে। তিনি জুলাই আন্দোলনকারী সবাইকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। দেশের মানুষকে হত্যাযজ্ঞ ও হুমকির বিরুদ্ধে সব দলকে একত্রিত হতে হবে।’

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...
spot_img

আরও পড়ুন

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি হাজীপুর ইউনিয়নের চক সালন এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণত যানজটে গাড়ি বা ট্রাক-লরি আটকে পড়লেও ট্রেন আটকে থাকা দৃশ্য...
spot_img