Thursday, February 26, 2026
31.4 C
Dhaka

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংযোগ জোরদার এবং জলবায়ু ও পরিবেশ সংকট মোকাবেলায় যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এসডিপিআই-এর বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বায়ুদূষণ, প্লাস্টিক দূষণ, পানি নিরাপত্তা ও জলবায়ু বিপর্যয়ের মতো যৌথ সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এখনই একসঙ্গে কাজ শুরু করতে হবে। পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন একে অপরের বিকল্প নয়, বরং ভবিষ্যতের উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে টেকসইতাকে।

রিজওয়ানা হাসান বলেন, নদী শাসন, ন্যায্য পানি বণ্টন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জরুরি। দক্ষিণ এশিয়া ইতোমধ্যেই ঘনঘন বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহসহ ধীরগতির জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি। তিনি জানান, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ২৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। তবে বৈশ্বিক অর্থায়ন না এলেও দেশ ও অঞ্চলীয় পর্যায়ে প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক শাসনব্যবস্থা জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। বহুপাক্ষিকতার দুর্বলতা, বৈষম্য ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে তুলছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্মই তৈরি করবে সচেতন ও ন্যায্য নতুন বিশ্ব।

সম্মেলনে উপস্থিত ছিলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী প্রফেসর আহসান ইকবাল, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মোহাম্মদ ইয়াহিয়া, জাপানের আইজিইএস প্রেসিডেন্ট প্রফেসর কাজুহিকো তাকেওচি, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, এসডিপিআই চেয়ারম্যান অ্যাম্বাসেডর শফকত কাকাখেল, নির্বাহী পরিচালক ড. আবিদ কাইয়ুম সুলেরি এবং এআইওইউ-এর ড. ইরশাদ আহমদ আরশাদ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের...

প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বড় জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড সুপার এইটে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে...

জিম্বাবুয়ে বিশ্বকাপে চমক দেখালেও কি কঠিন দিন আসছে?

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী...

মায়ামিতে লিওনেল মেসির আবাসন সাম্রাজ্য বাড়ছে

দক্ষিণ ফ্লোরিডার ব্রিকেল শহরে কেবল ফুটবল মাঠেই নয়, শহরের...

নাটকীয় প্লে-অফ শেষে ইউরোপীয় ফুটবলের ১৬টি সেরা ক্লাব

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের লিগ...

১৪ বছরে দুই বিলাসী গাড়ির মালিক হলেন সূর্যবংশী

১৪ বছর বয়সি বাঁহাতি ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এখনো ড্রাইভিং...

শ্রীলঙ্কার বিদায়ের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনা

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ‘গ্রুপ ২’-এর সমীকরণ এখন স্পষ্ট...

ভারত বনাম জিম্বাবুয়ে: চিদাম্বরমে শিশির মোকাবিলায় ডিউ কিউর ব্যবহার

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে...

মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ঈদ উপলক্ষে ভিজিএফ চালের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে মাগুরা...

মোহাম্মদপুর–আদাবরে পুলিশী অভিযান, ১০০ আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর...

রাউজানে প্রকাশ্যে খুন ও অস্ত্রবাজি অব্যাহত, বাসিন্দাদের আতঙ্ক বৃদ্ধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে অস্ত্রবাজি ও খুনের ঘটনা অব্যাহত...
spot_img

আরও পড়ুন

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত নথিপত্রে দেখা গেছে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক স্টিফেন হকিংকে দুই নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে থাকতে।...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার বিপক্ষে ৮০ মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে জিতেছে দলটি। প্রথম লেগ বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলছেন। তবে এই ধ্বংসাত্মক খেলোয়াড়ের জীবন শুধু ক্রিকেটের জন্য সীমাবদ্ধ নয়—বিয়ের...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের আটটি দল নিশ্চিত করেছেন, জাতীয়তার ভিত্তিতে কোনো খেলোয়াড়কে নিলামে বাদ দেওয়া হবে না। এটি এমন...
spot_img