Tuesday, February 17, 2026
27 C
Dhaka

জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—এমন বিধান রেখেই জারি করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও)।

সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও-তে আনা হয়েছে একগুচ্ছ সংশোধন। গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়। এ নিয়ে বিএনপি আপত্তি জানালেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি জানায়।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, জোট করলেও প্রতিটি দলকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। অর্থাৎ, জোট মনোনীত প্রার্থী অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। এর মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোটের আওতায় প্রতিদ্বন্দ্বিতা করলেও সব নিবন্ধিত দল নিজেদের প্রতীকে ভোটে অংশ নেবে।

আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচনী আইন সংস্কারের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা—সব ক্ষেত্রেই সংস্কার সম্পন্ন করেছে ইসি। এখন এই সংশোধিত আরপিও অনুযায়ী দল ও প্রার্থীর আচরণবিধি দ্রুত প্রকাশ করবে সংস্থাটি।

সংশোধিত আরপিও-র অনুচ্ছেদ ২০-এ (প্রতীক বরাদ্দ) নতুন বিধান যোগ করা হয়েছে, যা জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর প্রতীক ব্যবহারের নিয়ম আরও স্পষ্ট করেছে। এতে বলা হয়েছে, দুই বা ততোধিক নিবন্ধিত রাজনৈতিক দল যৌথভাবে প্রার্থী দিতে চাইলে, আবেদন সাপেক্ষে ইসি সেই প্রার্থীর দলের প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহারের অনুমোদন দিতে পারবে। এই আবেদন তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে করতে হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নারী উদ্যোক্তার মাছের ব্যবসা: অসাধারণ সাফল্যের গল্প

কিশোরগঞ্জের ভৈরব কিংবা চট্টগ্রামের ফিশারিঘাটের আড়তে রাতের অন্ধকারে এক...

কারাগার থেকে রাজদরবার: ইউসুফ (আ.)-এর অনন্য যাত্রা

নবী ইউসুফ (আ.)-এর জীবনের ঘটনাপ্রবাহ কোরআনে হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়ভাবে...

রাত জাগা অভ্যাস ও হৃদ্‌রোগ ঝুঁকি সম্পর্কিত গবেষণা

বর্তমান ব্যস্ত জীবনে রাত জেগে পড়াশোনা, কাজ, মোবাইল বা...

ডিপফেক অ্যাপের ছড়াছড়ি ব্যবহারকারীর নিরাপত্তায় নতুন ঝুঁকি

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

অস্ট্রেলিয়ায় রোজা ও ইবাদতের প্রস্তুতি সম্পর্কিত নির্দেশনা

অস্ট্রেলিয়ায় ২০২৬ সালের রমজান শুরু হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।...

স্কুলে যাওয়া নিয়ে উদ্বেগ থাকা শিশুর চিকিৎসা ও সমাধান

শিশুদের মধ্যে স্কুলে যেতে না চাওয়ার প্রবণতাকে চিকিৎসাবিজ্ঞানে স্কুল...

ভুয়া অ্যাপল ই–মেইলে বিভ্রান্ত না হওয়ার টিপস

আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের ই–মেইল প্রতারণা ছড়িয়ে...

২০২৬ সালে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি

২০২৬ সালের রমজান মাসের শুরুর তারিখ নির্ভর করছে স্থানীয়...

খিচুড়ি ও পোলাও খাওয়ার পর মুখ শুকানোর কারণ

খিচুড়ি, পোলাও, তেহারি বা বিরিয়ানি—এ ধরনের খাবার খাওয়ার পর...

তরুণদের জন্য সাইবার নিরাপত্তা ক্যারিয়ার সম্ভাবনা

বাংলাদেশে ডিজিটাল উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা পেশার...

সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন স্বাগত পরিচিতি

হজ মৌসুমে আগত লাখো হাজিদের অভিজ্ঞতা উন্নত করতে সৌদি...

ক্রোমে নতুন সিকিউরিটি হুমকি: কিভাবে রক্ষা পাবেন

গুগল ক্রোম ব্রাউজারে থাকা একটি ভয়ংকর নিরাপত্তা ত্রুটি সমাধান...

দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীর কোরআন হিফজ কৃতিত্ব

মাত্র ১২ বছর বয়সে দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী হিবা আল-সাফাদি পুরো...

বাড়িতেই রেস্তোরাঁর মতো গ্রিলড চিকেন

মুরগির রান (থানসহ): ৪টি সয়া সস: ১ টেবিল চামচ ওয়েস্টার সস:...
spot_img

আরও পড়ুন

নারী উদ্যোক্তার মাছের ব্যবসা: অসাধারণ সাফল্যের গল্প

কিশোরগঞ্জের ভৈরব কিংবা চট্টগ্রামের ফিশারিঘাটের আড়তে রাতের অন্ধকারে এক নারীর উপস্থিতি নজর কাড়ত—তিনি হলেন ফারজানা আকতার। একসময় টেলিভিশন সাংবাদিকতা করতেন তিনি, এখন সফল উদ্যোক্তা।...

কারাগার থেকে রাজদরবার: ইউসুফ (আ.)-এর অনন্য যাত্রা

নবী ইউসুফ (আ.)-এর জীবনের ঘটনাপ্রবাহ কোরআনে হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়ভাবে বর্ণিত। তিনি যেভাবে মিসরের রাজক্ষমতা লাভ করেন, তা আল্লাহর পরিকল্পনা, ধৈর্য ও নৈতিকতার এক অনন্য...

রাত জাগা অভ্যাস ও হৃদ্‌রোগ ঝুঁকি সম্পর্কিত গবেষণা

বর্তমান ব্যস্ত জীবনে রাত জেগে পড়াশোনা, কাজ, মোবাইল বা টেলিভিশন দেখা স্বাভাবিক হয়ে গেছে। বিশেষ করে তরুণদের মধ্যে রাত জাগা অভ্যাস প্রচলিত। তবে সাম্প্রতিক...

ডিপফেক অ্যাপের ছড়াছড়ি ব্যবহারকারীর নিরাপত্তায় নতুন ঝুঁকি

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডিপফেক অ্যাপ ছড়িয়ে পড়েছে। টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট (টিটিপি) পরিচালিত এক অনুসন্ধানে জানা গেছে, এসব...
spot_img