Thursday, February 26, 2026
19.2 C
Dhaka

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সাবেক মুখ্য সচিব, বিশিষ্ট প্রশাসক, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ড. কামাল সিদ্দিকী ছিলেন প্রশাসন, উন্নয়নচিন্তা ও একাডেমিক গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন সৎ, দূরদর্শী ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা ছিলেন, যিনি দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিকায়নের জন্য অবদান রেখেছেন। মুক্তিযোদ্ধা, গবেষক ও নীতিনির্ধারক হিসেবে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, ড. কামাল সিদ্দিকীর সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তারা প্রায়ই দেশের ভবিষ্যৎ, প্রশাসনিক সংস্কার ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতেন। তিনি ছিলেন নীতিবান, বিনয়ী ও দেশপ্রেমিক। ব্যক্তিগতভাবে তিনি একজন প্রিয় বন্ধু ও প্রজ্ঞাবান সহযাত্রীকে হারানোর শোক অনুভব করছেন।

শোকবার্তায় উল্লেখ করা হয়, দেশের বৈরি ও প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ড. সিদ্দিকী বহুবার দেশ ছাড়তে বাধ্য হন এবং অন্যায়ভাবে একাধিক মামলার হয়রানি সহ্য করতে হয়। তবুও তিনি কখনও তার মূল্যবোধ ও দেশপ্রেম থেকে সরে আসেননি।

প্রধান উপদেষ্টা বলেন, ড. সিদ্দিকী বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কিংবদন্তি কর্মকর্তা ছিলেন। তিনি যে সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য অনুসরণীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে বিএসসি ও এমএসসি অর্জন করার পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেছেন। তার জ্ঞানস্পৃহা ছিল অদম্য।

ড. কামাল সিদ্দিকী অসংখ্য গবেষণাভিত্তিক বই লিখে তার পাণ্ডিত্যের পরিচয় রেখেছেন। তার তিন খণ্ডের আত্মজীবনী বাংলাদেশের সমাজ, মানুষ ও রাষ্ট্র ও সরকারের একটি আন্তরিক ও অকপট দলিল হিসেবে বিবেচিত। বিভিন্ন গবেষণা গ্রন্থে তিনি তার কৌতূহলী মনের সক্রিয়তার স্বাক্ষর রেখেছেন।

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির সদস্য হিসেবে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে পিএইচডি সম্পন্ন করেন। সাম্প্রতিক সময়ে তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা...

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের...

স্মার্ট হোমের নতুন উদাহরণ

গরমে স্বস্তি পেতে সিলিং ফ্যান সারাক্ষণ চালু রাখলেও মাঝরাতে...

আত্মশুদ্ধির অনন্য সুযোগ রমজান

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময়...

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...
spot_img

আরও পড়ুন

রমজানে সুন্নাহ মেনে চলার গুরুত্ব

রমজান ইবাদতের মৌসুম। এই মাসে রোজা ও অন্যান্য আমল তখনই পূর্ণতা পায়, যখন তা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী আদায় করা হয়। রোজা কবুলের আশায়...

বিয়ের চাপে কীভাবে সামলাবেন প্রশ্ন

সমাজে বয়সভিত্তিক কিছু অলিখিত মানদণ্ড গড়ে উঠেছে। বিশেষ করে ৩০ বছর পার হলেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অনেককেই। পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী কিংবা...

টেক্সটের সঙ্গে এবার যুক্ত হবে ছবি

দীর্ঘদিন ধরে সহজ ও হালকা টেক্সট এডিটর হিসেবে ব্যবহারকারীদের আস্থার নাম নোটপ্যাড। দ্রুত নোট নেওয়া, ছোটখাটো কোড লেখা কিংবা সাধারণ টেক্সট ফাইল সংরক্ষণে এর...

হজ ও রমজানে ভিড় নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি

বিশ্ব মুসলিমের হৃদয়ের কেন্দ্র মক্কার পবিত্র মসজিদুল হারাম। সারা বছর এখানে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। বিশেষ করে হজ ও রমজান মৌসুমে মুসল্লিদের সংখ্যা...
spot_img