জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে থাকা ১৬টি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এবং তাদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত তথ্য ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬-এর উপসচিব কাজী নুরুল ইসলাম সই করা চিঠিতে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হলো।
নাম পরিবর্তিত কলেজ ও মহাবিদ্যালয়গুলো:
- নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ → নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ
- চাঁদপুর কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজ → রহিমানগর ডিগ্রি কলেজ
- খুলনা দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজ → পথের বাজার গার্লস কলেজ
- মেহেরপুর সদর মহিউদ্দিন ডিগ্রি কলেজ → মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ
- ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ → বাংলাবাজার ডিগ্রি কলেজ
- তজুমুদ্দিন হোসেনারা চৌধুরী মহিলা কলেজ → তজুমুদ্দিন মহিলা কলেজ
- লালমোহন হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজ → লালমোহন ডিগ্রি কলেজ
- নুরনবী চৌধুরী মহাবিদ্যালয় → বদরপুর মহাবিদ্যালয়
- চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ → ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ
- অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ
- নীলিমা জ্যাকব মহিলা কলেজ → দুলার হাট মডেল কলেজ
- দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → দক্ষিণ আইচা কলেজ
- অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ → ভোলা টিচার্স ট্রেনিং কলেজ
- মনপুরার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় → সাকুচিয়া মহাবিদ্যালয়
- ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ → বাসন্ডা কলেজ
- পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজ → বড় বাইশদিয়া কলেজ
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সিএ/এমআর


