রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে ঢাকা সেনানিবাসের ‘এম ই এস’ বিল্ডিং নং-৫৪ সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ৫৪১(১) ধারা এবং The Prisons Act, 1894-এর ধারা ৩(বি) অনুযায়ী এই আদেশ কার্যকর হবে।
সরকারি সূত্র জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়া হয়েছে। এদের মধ্যে অবসরে থাকা ৯ জন, এলপিআর ১ জন, এবং বর্তমানে কর্মরত ১৫ জন। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন সেনা কর্মকর্তাকে সেনাসদরে সংযুক্ত করা হয়েছে।
মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানিয়েছেন, মেজর জেনারেল কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। বাকি ১৫ জন হেফাজতে রাখা হয়েছে এবং তারা পরিবারের কাছ থেকে আলাদা অবস্থানে আছেন।
সিএ/এমআর


