Tuesday, March 3, 2026
32.2 C
Dhaka

জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশ জারির প্রস্তাব রাজনৈতিক দলগুলোর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অধ্যাদেশ জারির মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের আলোচনার পর তিনি এ তথ্য জানান।

আলোচনায় জানা যায়, সনদ বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করতে রাজনৈতিক দলগুলো সম্মত হয়েছে। তবে গণভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছায়নি।

রাত সাড়ে ১১টার দিকে আলী রীয়াজ বলেন, “আজ জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় পর্বের আলোচনার পঞ্চম দিন ছিল। এর আগে চার দফা বৈঠক হয়েছে। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ হচ্ছে গণভোট আয়োজন, এবং সে বিষয়ে আমরা একমত হয়েছি।”

তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সনদ বাস্তবায়নে একটি অধ্যাদেশ জারি করতে হবে। সেই অধ্যাদেশের মাধ্যমেই গণভোট আয়োজন করা হবে। গণভোটে দুটি প্রশ্ন থাকবে— একটি ঐকমত্যের বিষয়ে, অন্যটি ভিন্নমত বা ‘নোট অফ ডিসেন্ট’-এর বিষয়ে।

কমিশনের সহসভাপতি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা প্রস্তাব এসেছে। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই পৃথক ব্যালটে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে, আবার কিছু দল নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছে।

তিনি বলেন, কমিশনের অভিমত হলো, সংসদকে নির্ধারিত সময় পর্যন্ত সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের ক্ষমতা দিতে হবে, যাতে জুলাই সনদ ২০২৫ বাস্তবায়ন সম্ভব হয়।

আলী রীয়াজ জানান, আগামী দুই এক দিনের মধ্যে বিশেষজ্ঞদের সমন্বিত মতামত সরকারকে জানানো হবে। একই সঙ্গে আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটগুলোকেও অবহিত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, কমিশনের পক্ষ থেকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে, সর্বোচ্চ ১৬ বা ১৭ তারিখে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস...

বসন্তে রঙিন জীবনানন্দের শহর

বরিশাল, কবি জীবনানন্দ দাশের জন্মশহর, বসন্তের আগমনে নতুন রঙে...

যশোরে ব্যবসায়ী অপহরণে চাঞ্চল্য, মুক্তিপণ দাবি এক কোটি

যশোর শহরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি...

কেউ যেন বাবা হারাতে না হয়, এ যুদ্ধ বন্ধ হোক

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের সঙ্গে ঈদ উদযাপন করতে...

নিরাপত্তা উদ্বেগে ছয় রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ছয়টি রুটে সব...

জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, বাংলাদেশও উদ্বিগ্ন

ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগারে...

প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান এ কে এম হারুন অর রশিদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে...

মাকরুহ কাজ এড়িয়ে পূর্ণ সওয়াবের চেষ্টা

রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা...

সীতাকুণ্ডে গুরুতর আহত শিশুর মৃত্যু, মামলা হত্যা হিসেবে রূপান্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি...

হালিশহর থানায় নিহত নারীর লাশ মর্গে, মামলা প্রস্তুত

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় গত...

ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদক কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার...
spot_img

আরও পড়ুন

রমজানে রোগ প্রতিরোধে সচেতনতা

পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। সঠিক পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে রোজার মাসে সুস্থ থাকা সম্ভব। ভিটামিন,...

সমুদ্রঘেঁষা মরুভূমির রহস্য

মরুভূমি মানেই ধু ধু বালির প্রান্তর—এমন ধারণাই আমাদের অনেকের মনে গেঁথে আছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে শুষ্ক কিছু মরুভূমি সমুদ্রের একেবারে গা...

১৪৭০ কোটি টাকার টেন্ডার, কিন্তু কোষাগার প্রায় খালি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, করপোরেশনের বর্তমান আর্থিক...

২৬ দিন পর টয়লেটের ট্যাংকে মিলল চার মাসের শিশুর দেহ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দোলনা থেকে নিখোঁজ হওয়া চার মাস বয়সী এক শিশুর মরদেহ ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩...
spot_img