Tuesday, March 17, 2026
27 C
Dhaka

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার, যা দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে বইছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরের রাজারহাটে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা খুলনার মংলায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সিএ/আরএফ

spot_img

আরও পড়ুন

ইসলামের ইতিহাসে ভালোবাসার অনন্য উদাহরণ

ইসলামের ইতিহাসে আয়েশা (রা.) ও মহানবী (সা.)-এর সম্পর্ক গভীর...

বাংলাদেশে কবে উদ্‌যাপিত হবে ঈদ

রমজান মাসের শেষ প্রান্তে এসে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের চিংড়ি বড়া

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে সুস্বাদু...

ঈদে কক্সবাজারে পর্যটকের ঢল প্রত্যাশা

ঈদুল ফিতরকে সামনে রেখে টানা ছুটির সময় কক্সবাজার সমুদ্রসৈকতে...

গোমা সেতুতে খুলল যোগাযোগের নতুন দ্বার

বরিশালের রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত গোমা সেতু উদ্বোধনের মাধ্যমে...

মহাবশ্বের বয়স জানার বৈজ্ঞানিক উপায়

সময় মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি উপাদান, যা মূলত...

রাতের মধ্যে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও ঝড়...

ঈদে নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ

আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে...

রোজার পরিশুদ্ধতায় ফিতরার ভূমিকা

রমজান মাসে রোজা পালনের পাশাপাশি সদাকাতুল ফিতর আদায় ইসলামের...

সহজ রেসিপিতে তৈরি করুন তরমুজের জুস

রোজার দিনে ইফতারে শরীরকে সতেজ রাখতে ফলের জুস একটি...

আগুনে কাঠ পুড়ে ছাই হলেও লোহার হাঁড়ি কেন পুড়ে না

শীতের রাতে আগুনের পাশে বসে রান্নার দৃশ্য অনেকেরই পরিচিত।...

রমজান ক্যাম্পেইনে উমরাহর সুযোগ পেলেন তিন গ্রাহক

পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে তিনজন ব্যবহারকারীকে উমরাহ...

ঢাকাকে বাসযোগ্য করতে উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে...

ইফতারে সহজে তৈরি করুন পুষ্টিকর মিল্কশেক

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি ও দুর্বলতা...
spot_img

আরও পড়ুন

ইসলামের ইতিহাসে ভালোবাসার অনন্য উদাহরণ

ইসলামের ইতিহাসে আয়েশা (রা.) ও মহানবী (সা.)-এর সম্পর্ক গভীর ভালোবাসা, আন্তরিকতা ও সম্মানের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। তিনি ছিলেন নবীজির প্রিয়তমা স্ত্রীদের একজন,...

বাংলাদেশে কবে উদ্‌যাপিত হবে ঈদ

রমজান মাসের শেষ প্রান্তে এসে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে সবার আগ্রহ বেড়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদ উদ্‌যাপিত হতে পারে। তাদের...

ঘরেই বানান রেস্টুরেন্ট স্বাদের চিংড়ি বড়া

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে সুস্বাদু ও সহজে প্রস্তুত করা যায় এমন খাবারের চাহিদা থাকে বেশি। ঘরোয়া স্বাদে তৈরি চিংড়ির বড়া...

ঈদে কক্সবাজারে পর্যটকের ঢল প্রত্যাশা

ঈদুল ফিতরকে সামনে রেখে টানা ছুটির সময় কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের আগমনের প্রস্তুতি চলছে জোরেশোরে। দেশের দীর্ঘতম এই সমুদ্রসৈকতে পর্যটকদের স্বাগত জানাতে হোটেল, মোটেল ও...
spot_img