Wednesday, March 4, 2026
22.7 C
Dhaka

ফিলিস্তিনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের

ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যা ও নিষ্ঠুর বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত ‘উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন’-এ গতকাল (২৯ জুলাই) দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইসরাইল এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এই গণহত্যা অব্যাহত রয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ।” তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, “বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্রের দ্বি-রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করা সম্ভব। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, এ লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা পালন করা।”

গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনার প্রতি বাংলাদেশের সমর্থন প্রকাশ করে তিনি বলেন, “জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠনের যেকোনো উদ্যোগে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণে প্রস্তুত।” একই সঙ্গে তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রমে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।

সম্মেলন ও প্রেক্ষাপট
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রেক্ষিতে ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে ঐক্যমত গড়ে তুলতে এই তিনদিনব্যাপী উচ্চপর্যায়ের সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। সম্মেলনের শিরোনাম:
‘United Nations High-Level International Conference for the Peaceful Settlement of the Question of Palestine and the Implementation of the Two-State Solution’।

এই সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

spot_img

আরও পড়ুন

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া...

আকাশ প্রতিরক্ষা ভেদে নতুন কৌশল নিচ্ছে তেহরান

ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ–১৩৬ ড্রোনের ব্যাপক ব্যবহারের পর...

ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলা শিশুর ঘটনায় আদালতের পথচলা শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুকে ধর্ষণে...

রঙের আবিরে সম্প্রীতির বার্তা

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে দোল পূর্ণিমা বা হোলি...

রোজায় সতেজ থাকতে ঘরোয়া শরবত

সারাদিন রোজার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত ক্লান্তি...

ধূমপানমুক্ত পরিবহনের পক্ষে ৯৭ শতাংশ যাত্রী

দেশের গণপরিবহনে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে এক...

ডিএনসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন বিলম্ব

পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় ঢাকা উত্তর সিটি...

রাজনৈতিক দল ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সূচিতে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী...

উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান, আটক দুই তরুণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইউটিউবারকে আটক...

হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগে নতুন মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

কলাতলীর গ্যাস পাম্প বিস্ফোরণ, তদন্তে নেমেছে প্রশাসন

কক্সবাজারের কলাতলী এলাকায় এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ...
spot_img

আরও পড়ুন

রমজানে পরিবারবান্ধব উদ্যোগ মক্কায়

পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম–এ অবস্থিত শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে ইবাদত করতে আসা পরিবারগুলো শিশুদের...

ফলের বাইরে ভিটামিন সি’র উৎস

ভিটামিন সি বা অ্যাস্করবিক অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে...

ঘড়ির কাঁটায় লুকিয়ে হাজার বছরের ইতিহাস

সময়কে আমরা প্রতিদিন ঘড়ির কাঁটায় মেপে চলি। কিন্তু এই হিসাবের ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। কেন এক দিনে ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় ৬০...

সেহরিতে সতর্কতার নির্দেশনা

সেহরির সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফজরের আজান দেওয়া বৈধ। তবে বিভিন্ন ঘড়ির সামান্য পার্থক্য বিবেচনায় সতর্কতামূলক দুই-তিন মিনিট পরে আজান দেওয়া হয়ে থাকে।...
spot_img