Friday, March 13, 2026
24.1 C
Dhaka

ঈদযাত্রা ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঈদকে সামনে রেখে রাজধানীতে ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তল্লাশিচৌকি বসানো, পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি বিপণিবিতানে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেব্রুয়ারি মাসের অপরাধবিষয়ক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে অবস্থিত ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভা দুপুর ১২টায় শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে।

সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঈদের আগে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে যান। এই সময় যেন ছিনতাই, অজ্ঞান পার্টি বা মলম পার্টিসহ কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়, সেজন্য পুলিশকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

তিনি বলেন, সম্ভাব্য অপরাধপ্রবণ এলাকাগুলোতে তল্লাশিচৌকি স্থাপন করতে হবে এবং নিয়মিত টহল জোরদার করতে হবে। একই সঙ্গে বিপণিবিতানে চাঁদাবাজি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। ঈদের আগে সড়কে যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যাতে মানুষ বাড়ি ফেরার সময় ভোগান্তিতে না পড়ে। যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।

অপরাধবিষয়ক এই সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঈদের বাজার ও শপিং মলগুলোতে স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে এই স্বীকৃতি প্রদান করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

এর মধ্যে অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেরা বিভাগ হিসেবে নির্বাচিত হয় তেজগাঁও বিভাগ। তেজগাঁও বিভাগের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনায় নয়া প্রযুক্তির ব্যবহার

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ঢাকা দক্ষিণ সিটি...

সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত হওয়ার ঘটনায় বিচারিক রায়

রাজধানীর উত্তরায় সাত বছর আগে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রী ফাইজা তাহসিনা...

গ্রামাঞ্চলের সালিস ও আইনি সহায়তায় নারীর ন্যায়বিচার

জাতিসংঘের নারীবিষয়ক ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর ৭০তম...

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন দপ্তর পুনর্বণ্টন সম্পন্ন

টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান আজ নতুন...

নারীর ওপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মিছিল

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীর ওপর নিপীড়ন এবং ১৫টি গারো পরিবারকে...

পাপ থেকে মুক্তিই মানুষের প্রকৃত সফলতা

ইসলামি দৃষ্টিতে মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের শাস্তি...

চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলার অভিযোগ

চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর...

প্রবীণ বন্দীদের মুক্তি ও চিকিৎসা সুরক্ষার দাবি আন্তর্জাতিক মহলের

কারাবন্দী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তি এবং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম দিনের অভিযানে সৈকতের...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ করার সুবিধা চালু করতে যাচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ইংরেজি জানলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশসহ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকরা ফুটপাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা নিজাম...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত...
spot_img