Wednesday, February 25, 2026
21.4 C
Dhaka

গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডআই খান পান্না

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টাস্কফোর্স ইন্টারোগেশন সেল (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) এ গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। একইসঙ্গে পলাতক অন্যান্য আসামির পক্ষেও স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৩ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন বেলা সাড়ে ১১টার দিকে গুমের দুই মামলার শুনানি শুরু হলে প্রসিকিউশনের পক্ষে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানি শেষে টিএফআই সেলে নির্যাতন ও গুমের অভিযোগে দায়ের করা মামলার ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ হিসেবে আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। পাশাপাশি জেআইসি বা আয়নাঘরের গুম অভিযোগে দায়ের করা অপর মামলার ১৩ আসামির বিরুদ্ধে শুনানির তারিখ ঠিক করা হয় ৭ নভেম্বর।

এর আগে, শেখ হাসিনার হয়ে স্টেট ডিফেন্সে লড়ার আবেদন করেন জেডআই খান পান্না। তার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল তাকে নিয়োগ দেয়। একই মামলায় এম হাসান ইমামকেও রাষ্ট্রনিযুক্ত ডিফেন্স হিসেবে মনোনীত করা হয়। আদালত জানায়, ন্যায়বিচারের স্বার্থে সব আসামির আইনগত সুরক্ষা নিশ্চিত করা হবে।

এদিকে, দুই মামলার ১৩ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তার মধ্যে বিশেষ প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় সকাল ১০টার পর। তারা র‍্যাব এবং ডিজিএফআইসহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালনকালে কথিত গোপন সেলে নির্যাতন ও গুমের ঘটনায় অভিযুক্ত। এই কর্মকর্তাদের আদালত প্রাঙ্গণে আনার সময় সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।

দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এ দুই মামলার বিচার শুরু হয়েছে। গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও আগে থেকেই কার্যকর রয়েছে।

টিএফআই সেল মামলায় ১৭ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি, র‌্যাব ও সেনা কর্মকর্তার নাম রয়েছে। অপরদিকে, জেআইসি সেলের মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়, যার মধ্যে একজন সেনা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালকসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা অন্তর্ভুক্ত। শুরু থেকেই মানবাধিকার সংগঠনগুলো এই অভিযোগগুলোর সুষ্ঠু বিচার দাবি করে আসছে।

দুই মামলার শুনানিতে ট্রাইব্যুনাল জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সর্বোচ্চ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। মামলাগুলোর বিচার কার্যক্রম দীর্ঘ ও জটিল হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবী ও পর্যবেক্ষকরা মনে করছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...

শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক...
spot_img

আরও পড়ুন

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি জলমহাল অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত একটি সমিতির নামে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার...
spot_img