Tuesday, April 7, 2026
31 C
Dhaka

যে কারণে হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ যাচ্ছে না দুই মন্ত্রণালয়ে

চব্বিশের জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা থাকলেও তা আপাতত স্থগিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রায়ের কপি পাঠানোর আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন করা সম্ভব হয়নি বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই রায়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি বিচারিকভাবে পরিচালিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের প্যানেলে। এতে সভাপতিত্ব করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদা এবং অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উপস্থাপন করা হলেও ট্রাইব্যুনাল রায়ে দুটি অভিযোগের ছয়টি পৃথক ঘটনাকে প্রমাণিত হিসেবে গণ্য করেছে। অভিযোগ-১ এ উল্লেখ করা হয়—২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার আখ্যা দিয়ে উসকানি, একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে আলাপে আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার আদেশ, এবং রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে তাদের দায়। এসব ঘটনায় আদালত আজীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

অভিযোগ-২ এ বর্ণিত হয়—২০২৪ সালের ১৮ জুলাই সাবেক মেয়র ফজলে নূর তাপস ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনে ড্রোন ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, পাশাপাশি অধীনস্ত বাহিনীকে কোনো বাধা না দেওয়ার কারণে পরবর্তী দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট চানখারপুলে ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় আরও ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনা আদালতের রায়ে প্রমাণিত হয়েছে। এই অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনাল জানিয়েছে, চেয়ারম্যানের শারীরিক অসুস্থতার উন্নতি হলে শিগগিরই রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হবে, যা এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করতে অত্যন্ত জরুরি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...

১৫ বছরেই পিএইচডি, বেলজিয়ামের লরাঁকে ঘিরে বিশ্বজুড়ে বিস্ময়

মাত্র ১৫ বছর বয়সেই কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করে...

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণ কমছে, বাড়ছে সতর্কতা

যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণ কমে আসছে।...

বরিশালে শিশু স্বাস্থ্যসেবায় সংকট

বরিশালে গত ছয় মাস ধরে শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি...

ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে পারিবারিক সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও...

জামায়াতের সেই নারী কর্মীর জামিন

ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া ভোলার...

সিলিকা জেলের প্যাকেট কেন ফেলে দেওয়া উচিত নয়

ওষুধ, জুতা বা ইলেকট্রনিক পণ্যের বাক্সে থাকা ছোট ছোট...

বাজারে এলো স্যামসাংয়ের নতুন এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর...

বরিশালে হামের উপসর্গে শিশুমৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত...
spot_img

আরও পড়ুন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রকাশিত ফলাফলে মোট তিন হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার দুপুরে প্রকাশিত এক...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য, কখনো রোগ, আবার কখনো সম্পদ ও প্রাচুর্য দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে যাচাই করেন। এই বাস্তবতাকে...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের বিদ্যুৎ ছাড়াই চলতে সক্ষম প্রাইভেটকার ও ইজিবাইক তৈরি করে আলোচনায় এসেছেন। তার তৈরি এই যানবাহন...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও কিছু নির্দিষ্ট গুণাবলি বাবার জিনের মাধ্যমে বেশি প্রভাবিত হয় বলে গবেষণায় উঠে এসেছে। সাম্প্রতিক...
spot_img