Thursday, March 12, 2026
28.2 C
Dhaka

জামিন পেলেন হিরো আলম 

সাবেক স্ত্রী রিয়া মনিকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বিকেল ৪টা ১০ মিনিটে হিরো আলমকে হাতিরঝিল থানা থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতে তার জামিনের শুনানি চলাকালীন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।

হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও আইনজীবী জামিনের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান ও অভিজিৎ মজুমদার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এই মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত থেকে বলেন, হিরো আলমকে শাস্তি পাওয়ার মতো শিক্ষা দেওয়া প্রয়োজন। তিনি বলেন, আমাকে বিনা কারণে জেলে রাখার কারণে তারও একই ধরনের শাস্তি হওয়া উচিত।

মামলার সূত্রে জানা গেছে, হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করার পর ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে তারা বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করে, যা থেকে বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। অভিযোগ আছে, এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেন চুরি করা হয়। এই ঘটনায় ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি মামলা করেন।

এর আগে, ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বহাল রেখে পরিপত্র

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিষয়ে নতুন...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা...

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে...

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...
spot_img

আরও পড়ুন

৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বহাল রেখে পরিপত্র

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার জারি হওয়া এই পরিপত্রে আগের সিদ্ধান্ত বহাল রেখে বিভিন্ন...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। প্রথম দিনের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ...

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ও কিছু জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের...

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে বলে...
spot_img