Saturday, February 14, 2026
26 C
Dhaka

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

সোমবার (১০ নভেম্বর) সকালে লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। এর মাধ্যমে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল থাকে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি নিয়ে লতিফ সিদ্দিকীসহ আসামিদের জামিন মঞ্জুর করেছিলেন।

গত ২৯ আগস্ট ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহিল কাইয়ুম (৬১)।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকী কথিতভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদের প্ররোচিত করেন। বৈঠক শেষে পুলিশ উপস্থিত ৭০-৮০ জনের মধ্যে ১৬ জনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ করার কথা বললেও, পুলিশের অভিযোগ অনুযায়ী এই সংগঠনকে ব্যবহার করা হচ্ছিল সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে—দীর্ঘ অনিশ্চয়তা,...

হাঁসের মাংস খাওয়ার আগে এই সতর্কতা মেনে চলুন

হাঁসের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর হলেও স্যাচুরেটেড ফ্যাট বেশি...

শিশুদের নিরাপত্তায় রবলক্সে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধান

গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে শিশুদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে তা...

নেত্রকোনা-৫ : জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার জয়

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী...

বাড়িতে সহজে তৈরি সুস্বাদু গোলাপজাম

ভোট উৎসব বা আনন্দের দিনে বাড়িতে তৈরি মিষ্টি খাওয়ার...

ভ্যালেন্টাইনস ডেতে রোমান্স স্ক্যাম থেকে বাঁচার সহজ উপায়

ভ্যালেন্টাইনস ডে সামনে আসলেই অনলাইন প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে।...

রমজান বান্দাদের জন্য রহমত ও নাজাতের সময়

রমজান মাস ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি শুধু সিয়ামের মাস...

ঘর পরিষ্কার রাখতে প্রাকৃতিক উপায়ের ব্যবহার

দিনের শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর সবাই চাইতে...

এমওইউ স্বাক্ষরের মাধ্যমে শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা...

ফজর ও রাতে আয়াতুল কুরসি পাঠের ফযীলত

সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে...

অতিরিক্ত সাবান ও অ্যালকোহলযুক্ত পণ্য এড়িয়ে ত্বকের যত্ন নিন

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক দ্রুত পানি হারায়।...

নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি ফেলোশিপে সফল

তথ্যপ্রযুক্তি খাতে মাস্টার্স, এমফিল, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে...

ফজরের সময় ভোরের দোয়া ও জিকিরের গুরুত্ব

দিনের শুরুতে আল্লাহর জিকিরে রিজিকে বরকত হয়। সাধারণত এই...

উইন্টার র‌্যাশ বনাম একজিমা: পার্থক্য ও প্রতিকার

শীতকাল মানেই ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঠান্ডা ও...
spot_img

আরও পড়ুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে—দীর্ঘ অনিশ্চয়তা, গুঞ্জন ও আশঙ্কার অবসান ঘটিয়ে। প্রায় ১৫ মাস ধরে নির্বাচন হবে কি না, তা নিয়ে...

হাঁসের মাংস খাওয়ার আগে এই সতর্কতা মেনে চলুন

হাঁসের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর হলেও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকার কারণে কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে হার্টের সমস্যা, উচ্চ কোলেস্টেরল, লিভার...

শিশুদের নিরাপত্তায় রবলক্সে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধান

গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে শিশুদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হচ্ছে তা নিয়ে অস্ট্রেলিয়া সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শিশুদের যৌন নিগ্রহের শিকার হওয়া এবং আপত্তিকর গ্রাফিক...

নেত্রকোনা-৫ : জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার জয়

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে বিএনপির আবু তাহের তালুকদারকে ২ হাজার...
spot_img